সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির সাফল্যের মুকুটে যোগ হলো আরেকটি পালক

news-image

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির সাফল্যের মুকুটে যোগ হলো আরেকটি পালক। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (আইএফএফএইচএস) ঘোষিত ২০১৯ সালের সেরা প্লেমেকার নির্বাচিত হয়েছেন তিনি। এ নিয়ে চারবার পুরস্কারটি জিতলেন ছোট ম্যাজিসিয়ান।

এ দৌড়ে বেলজিয়ান প্লেমেকার কেভিন ডি ব্রইন ও এডেন হ্যাজার্ডকে যোজন যোজন পেছনে ফেলেছেন মেসি। এর আগে ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে এ অ্যাওয়ার্ড শোকেসে ভরেন তিনি। আর্জেন্টাইন জাদুকরের একসময়ের বার্সেলোনা সতীর্থ জাভি হার্নান্দেসও চারবার পুরস্কারটি জেতেন।

বিশ্বের ৯০ দেশের ফুটবল বিশেষজ্ঞদের ভোটে বছরের সেরা প্লেমেকার বেছে নেয়া হয়। এবারও ব্যতিক্রম ঘটেনি। সর্বোচ্চ ২৯৯ ভোট পেয়েছেন মেসি। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি তারকা ডি ব্রুইনের পয়েন্ট মাত্র ৮৫। অর্থাৎ বার্সা অধিনায়কের চেয়ে ২১৪ পয়েন্ট কম।

গোল করানোয় ২০১৯ সালটা দারুণ ছিল মেসির। ক্লাব ও জাতীয় দলের হয়ে ১৭ গোলে অ্যাসিস্ট করেন তিনি। তার এ অবদান কাতালানদের লা লিগা শিরোপা জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জোর গুঞ্জন, ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অরও জিততে যাচ্ছেন মেসি। এর আগে আরেকটি পুরস্কার জিতলেন তিনি। স্বভাবতই ফুরফুরা মেজাজে থাকার কথা তার।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে