ব্রাজিল-আর্জেন্টিনা র্যাঙ্কিংয়ে অপরিবর্তিত, বাংলাদেশের অবনমন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যেখানে শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে বেলজিয়াম।
বৃহস্পতিবার প্রকাশিত তালিকায় শীর্ষ দশে কোনো পরিবর্তন আসেনি। তালিকার দুইয়ে আছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। এরপরের স্থানেই পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল।
পর্তুগালকে সাতে নামিয়ে ছয়ে উঠে এসেছে মদ্রিচ-রাকিতিচদের ক্রোয়েশিয়া। লিওনেল মেসির আর্জেন্টিনা আছে আগের অবস্থান নয়েই।
নতুন ঘোষিত র্যাংকিংয়ের সেরা দশে আছে
১) বেলজিয়াম
২) ফ্রান্স
৩) ব্রাজিল
৪) ইংল্যান্ড
৫) উরুগুয়ে
৬) ক্রোয়েশিয়া
৭) পর্তুগাল
৮) স্পেন
৯) আর্জেন্টিনা
১০) কলম্বিয়া
র্যাঙ্কিংয়ে তিন ধাপ অবনমন ঘটেছে বাংলাদেশের। ১৮৪ থেকে তাদের বর্তমান অবস্থান এখন ১৮৭ তে।











