সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশত্যাগে নিষেধাজ্ঞা বিসিবি পরিচালক মাহবুবুলের

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মাহবুবুল আনামকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এবিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে সকল বন্দরের ইমিগ্রেশন পুলিশ কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

পুলিশের বিশেষ শাখার (এসবি) ইমিগ্রেশন বরাবর পাঠানো চিঠিতে বিদেশযাত্রা নিষেধাজ্ঞায় অনুরোধ জানিয়েছে দুদক। অনুসন্ধান কর্মকর্তা ও সংস্থাটির উপরিচালক মো. মনজুর আলম সই করা চিঠিতে বলা হয়েছে, তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনসহ বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। দুদকের কাছে দেশ ছেড়ে অন্য দেশে যাওয়ার তথ্য থাকায় এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

গত ২৫ সেপ্টেম্বর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ক্রিকেট বোর্ডের পরিচালক মাহবুবুল আনাম বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ দেয় সংস্থাটি। দুদকের প্রাথমিক অনুসন্ধানে মোট সাড়ে ৬২ কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে বলে জানা যায়।

দুদক সূত্র জানায়, দুদকের অনুসন্ধানে তার চার কোটি ৭৭ লাখ ৯৮ হাজার টাকার স্থাবর সম্পদ ও ৫৬ কোটি ৭৬ লাখ ৮৪ হাজার ৯৪৪ টাকার অস্থাবর সম্পদসহ মোট ৬২ কোটি ৫৪ লাখ ৮২ হাজার ৯৪৪ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়।

অভিযোগে বলা হয়, টেন্ডারে অনিয়মের মাধ্যমে পছন্দের ঠিকাদারকে কাজ দিয়ে কোটি কোটি টাকা আয়, নিয়োগ বাণিজ্য, স্পন্সর নির্বাচনে অবৈধ প্রভাব খাটিয়ে কোটি কোটি টাকা আত্মসাতপূর্বক বিদেশে অর্থ পাচার ও জ্ঞাত আয় সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে