সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যানসিটি হতে চলেছে বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব

news-image

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বে অন্যতম ধনী ক্লাব হতে চলেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটি। ক্লাবের পক্ষ থেকে নতুন বিনিয়োগের কথা নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নামি সংস্থা সিলভার লেক ম্যানচেস্টার সিটির সঙ্গে যুক্ত হচ্ছে। সংস্থাটি ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে চলেছে সিটিজেনদের সঙ্গে। ম্যানচেস্টার সিটির শেয়ার কিনবে সিলভার লেক। ম্যানচেস্টার সিটির মালিক গোষ্ঠী সিটি ফুটবল গ্রুপের ১০ শতাংশ শেয়ার কিনতে চলেছে তারা।

এর আগেও অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীনের ক্লাব মিলিয়ে বিশ্বের মোট ৭টি ক্লাবের শেয়ার কিনেছে সিলভার লেক।

সিটি ফুটবল গ্রুপের সঙ্গে দ্বিতীয় সর্বোচ্চ অংশীদার হতে চলেছে সিলভার লেক। এর আগে চীনা সংস্থা সিএমসি আইএনসি সিটি ফুটবল গ্রুপের ১২ শতাংশ শেয়ার কেনে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে