সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান দায়িত্ব নিতে চায় কাতার বিশ্বকাপে নিরাপত্তার!

news-image

স্পোর্টস ডেস্ক : ২০২২ কাতার বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থা সামলানোর দায়িত্ব নিতে চায় পাকিস্তান। সম্প্রতি কাতার সফরে গিয়ে এমন প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। রেডিও পাকিস্তানের এক রিপোর্টে এমনটাই জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে ছোট্ট কিন্তু ধনী রাষ্ট্র কাতারে বসতে চলেছে বিশ্বকাপের মতো বড় আসর। এ উপলক্ষে দেশটিতে হাজির হবেন বিশ্বের লাখো ফুটবলভক্ত। এত বিশাল আয়োজনের নিরাপত্তার ব্যবস্থা করা দেশটির জন্য তুলনামূলক কঠিন দায়িত্ব। আর এই দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতে যায় পাকিস্তান।

রাষ্ট্রীয় সফরে কাতারে গিয়ে দেশটির আমিরি গার্ডের কমান্ডার মাজ-গেন হাজ্জা বিন খলিল বিন মনসুর আল-শাহওয়ানির কাছে নিরাপত্তার মতো বিষয়ে নিজেদের সামর্থ্য আর অভিজ্ঞতার কথা বড় গলায় বলে এসেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট। তবে কাতার তার প্রস্তাবে রাজি হয়েছে কিনা তা জানা যায়নি।

এ সময় পাকিস্তানের প্রেসিডেন্ট জানান, ‘প্রতিরক্ষা, রফতানি ও যৌথ উৎপাদন উদ্যোগ গ্রহণসহ বহু ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা করার সুযোগ রয়েছে। নিরাপত্তা প্রদান ও পেশাদারিত্বের ক্ষেত্রে পাকিস্তান সশস্ত্র বাহিনীর ব্যাপক অভিজ্ঞতাও আছে।’

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে