সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিকির সঙ্গে ডেট নিয়ে ক্যাটরিনা যা বললেন

news-image

বিনোদন ডেস্ক : বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল যে লুকিয়ে লুকিয়ে ডেট করছেন সেটা কারও অজানা নয়। প্রায়সময়ই তাদেরকে একসঙ্গে দেখা যায়। তবে প্রশ্ন করলে সেটি উড়িয়ে দেন দুজনেই।

এবার শোনা যাচ্ছে, আসছে নতুন বছরের শুরুটা দু’জনে একসঙ্গেই কাটাবেন। তবে কোথায় যাবেন, তা এখনই জানা যায় নি। সাধারণত ক্রিসমাস বা বর্ষবরণের সময়টা নিউইয়র্কে আত্মীয়দের সঙ্গে কাটান ক্যাটরিনা। তবে এবার হয়তো আত্মীয়কে সময়ে দেওয়া হবে না। প্রেমের খাতিরে এ বার ভিন্ন কিছু হতেই পারে।

দীপাবলীর রাতে বিগ বি অমিতাভ বচ্চনের বাড়িতে একসঙ্গে যেতে দেখা গিয়েছিল ভিকি ও ক্যাটরিনাকে। সেখান থেকেই তাদের প্রেম নিয়ে বেশ জোরালো আলোচনা উঠে। এরপর তাদেরকে একসাথে ডিনারসহ কয়েকবার ডেটেও দেখা গিয়েছে।

এ দিকে ক্যাটরিনা তাঁর সাম্প্রতিক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমার সঙ্গে মাঝেমধ্যেই নতুন নাম জুড়ে যায়। এখন সবাই আমার নামের সাথে ভিকির নাম নিচ্ছে। এর পর হয়তো দেখা যাবে অন্য কারও নাম উঠে আসবে। আমি শুধুই শুনে যাই।’

ক্যাটরিনা যাই বলুক না কেন, যা রটে তার কিছু হলেও তো ঘটে। এমনটাই মনে করছেন নেটিজেনরা।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে