সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শক্তিশালী ভূমিকম্প, আলবেনিয়ায় নিহত ১৩

news-image

অনলাইন ডেস্ক : আলবেনিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ১৫০ জন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, স্থানীয় সময় আজ মঙ্গলবার ভোরে রাজধানী তিরানাসহ সংলগ্ন অতিঘনবসতি এলাকায় শক্তিশালী এ ভূমিকম্প হয়। কয়েক দশকের মধ্যে দেশটিতে এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

রিখটার স্কেলে শক্তিশালী ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৪ ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ভূমিকম্পে ১৩ জন নিহতের কথা নিশ্চিত করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ক্ষতিগ্রস্ত দুরেস এলাকায় ধ্বংসস্তূপের নিচে আটকেপড়া মানুষদের উদ্ধারে দমকল বাহিনীর পাশাপাশি সেনাসদস্যরাও স্থানীয়দের সহায়তা করছে।

এদিকে, প্রতিবেশী বিভিন্ন দেশসহ ইউরোপিয়ান ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র আলবেনিয়ায় তাৎক্ষণিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী এডি রমা।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে