সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চা বিক্রি করছেন টয়া!

news-image

বিনোদন প্রতিবেদক : টঙ্গী রেলওয়ে স্টেশনের পাশে ছোট্ট একটি চায়ের দোকানে চা বিক্রি করছেন অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। চা বিক্রেতা হিসেবে টয়াকে দেখে, স্টেশনের পথচারীরা অনেকেই থমকে যাচ্ছেন। ঘুরে ফিরে বারবার তাকাচ্ছেন।

চা বিক্রেতা টয়াকে দেখা যাবে ‘প্রভাতী এক্সপ্রেস’ নামের একটি নাটকে। গতকাল সোমবার নাটকটির শুটিং শুরু হয়েছে। আজ মঙ্গলবারও টঙ্গী রেলওয়ে স্টেশনে এর শুটিং চলছে। নাটকটি নির্মাণ করছেন হাসিব খান। নাটকে টয়া অভিনয় করেছেন মুনিয়া চরিত্রে। আর তার সহশিল্পী হিসেবে আছেন ফারহান।

নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা হাসিব খান বলেন, ‘১৯৯০ সাল থেকে টঙ্গী রেলওয়ে স্টেশনে চা বিক্রি করেন মোবারক। সারা রাত চা বিক্রি করে সে। আর সকালে ঘুমাতে যায়। এরপর তার মেয়ে মুনিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চায়ের দোকানটি চালান।’

টয়া বলেন, ‘মজার বিষয় হচ্ছে, গতকাল প্রায় ২৫ কাপ চা বানিয়েছি। এর মধ্যে আবার কিছু চা বিক্রিও করেছি। ভিন্নরকম এক অভিজ্ঞতা। চায়ের দোকানে কাজ করতে গিয়ে, চা বানানোতে পারদর্শী হয়ে গেছি। এবারই প্রথম এমন চরিত্রে অভিনয় করলাম।’

নির্মাতা জানান, ‘প্রভাতী এক্সপ্রেস’ নাটকটি আসছে ডিসেম্বরে আরটিভিতে প্রচার হবে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে