,

নাসিরের সেই ‘গার্লফ্রেন্ড’ সুবাহ চলচ্চিত্রে অভিনয় করবেন

news-image

বিনোদন ডেস্ক : জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের গার্লফ্রেন্ড দাবি করে আলোচনায় আসা সেই হুমায়রা সুবাহ একটি চলচ্চিত্রে নাম লিখিয়েছেন।

ছবির নাম বসন্ত বিকেল। বিএফডিসিতে শনিবার সন্ধ্যায় জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয় সিনেমাটির মহরত।

সুবাহ আরও বলেন, ছোটবেলা থেকেই আমার নায়িকা হওয়ার স্বপ্ন ছিল। কিন্তু আমার আম্মু চাইতেন আমি যেন গান করি। আম্মুর ইচ্ছে অনুযায়ী চেষ্টা করছিলাম কণ্ঠশিল্পী হওয়ার। মোহাম্মদ আসলাম ভাই আমাকে তার সিনেমায় গান গাওয়ার সুযোগ দেন। পরে তিনি আমাকে লিড রোলে অভিনয় করতে বলেন। যেহেতু এটা আমার ইচ্ছে ছিল তাই রাজি হয়ে যাই।

বসন্ত বিকেল ছবিতে সুবাহর সঙ্গে অভিনয় করছেন শিপন মিত্র ও তানভীর তনু। ছবিটি প্রযোজনা করছেন শামসুজ্জামান রিমন। ৫ ডিসেম্বর থেকে সিনেমার দৃশ্যধারণ শুরু হবে বলে জানা গেছে।

অনুষ্ঠানের এক ফাঁকে ক্রিকেটার নাসির হোসেনের বিষয়ে জানতে চাইলে সুবাহ বলেন, প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত বিষয় থাকে। এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়। আমাকে আজ ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন না করলেই ভালো হয়। আজ শুধু সিনেমা নিয়ে কথা বলতে চাই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর