সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তোরসা লন্ডন থেকে যে অনুরোধ করলেন

news-image

বিনোদন প্রতিবেদক : ‘মিস ওয়ার্ল্ড’-এ অংশ নিতে এখন লন্ডনে অবস্থান করছেন বাংলাদেশের মেয়ে রাফাহ নানজীবা তোরসা। গত বৃহস্পতিবার তিনি সেখানে গিয়ে পৌঁছেছেন। ইতিমধ্যেই তিনি অংশ নিয়েছেন ‘ড্যান্স অব ট্র্যাডিশন’ ও ‘ট্যালেন্ট কনটেস্ট’সহ কয়েকটি পর্বে। আর ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ পর্বে তোরসা অবস্থান করছেন ১৭ নম্বর গ্রুপে।

বাংলাদেশকে এগিয়ে নিতে এবার ভোট দেওয়ার অনুরোধ করেন তোরসা। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এখানে ভোটিংটা খুবই গুরুত্বপূর্ণ। বিজয়ী হতে এটা খবুই আসে। তাই বাংলাদেশের মানুষের কাছে আমি চাওয়া, তারা যেন দেশকে তুলে ধরতে ফেসবুজ পেজ- ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’, মবস্টার আইডি ও মিস ওয়ার্ল্ডের ওয়েবসাইটে গিয়ে ভোট দেন।’

জানা যায়, মবস্টার প্রতিযোগীদের একটি করে অফিসিয়াল অ্যাকাউন্ট আছে। এতে তার অ্যাকাউন্টের নাম ‘Rafah Torsa’। এর পাশে ভেরিফায়েড চিহ্ন আছে। ভোটের অংশ হিসেবে তাদের প্রতিটি পোস্টের লাইক, কমেন্ট ও ভিডিও ভিউ গণনা করা হবে। এ ছাড়াও মিস ওয়ার্ল্ডের মূল ওয়েবসাইটের মাধ্যমেও ভোট দেওয়া যাবে।

এদিকে, আগামী ১৪ ডিসেম্বর যুক্তরাজ্যের লন্ডনে এক্সেল এরেনায় বসবে ৬৯তম মিস ওয়ার্ল্ডের জমকালো আসর। নতুন মিস ওয়ার্ল্ডের মাথায় মুকুট পরিয়ে দেবেন বর্তমান বিশ্বসুন্দরী মেক্সিকোর ভ্যানেসা পন্তে দেলেওন।

প্রসঙ্গত, গত ১১ অক্টোবর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জাঁকালো আয়োজনের মধ্যে দিয়ে সেরা সুন্দরীর মুকুট অর্জন করেন রাফাহ নানজীবা তোরসা। আর প্রথম রানার আপ হয়েছেন ফাতিহা খূল্দ মিয়ামি ও দ্বিতীয় রানার আপ হয়েছেন জান্নাতুল ফেরদৌস মেঘলা।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে