সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আউট না দেয়ায় শিশুর মতো কাঁদলেন গেইল (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক : বিনোদনের ফেরিওয়ালা হিসেবেই বেশ পরিচিত ক্রিস গেইলসহ ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা। বিশ্বের বিভিন্ন দেশে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নিতে গিয়ে মাঠের ক্রিকেটে বিভিন্ন অঙ্গ-ভঙ্গির মাধ্যমে সমর্থকদের বিনোদন দিয়ে থাকেন ক্যারিবীয়রা।

সীমিত ওভারের ক্রিকেটের ইউনিভার্স বস হিসেবে জনপ্রিয় ক্যারিবীয় ব্যাটিংদানব ক্রিস গেইলের একটি ‘ফানি’ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ওই ভিডিওতে দেখা যায়, প্রতিপক্ষ ব্যাটসম্যানের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন করেন গেইল। কিন্তু আম্পায়ার সেই আবেদনে সারা না দেয়ায় ৪০ বছর বয়সী গেইল কাঁদলেন শিশুর মতো। গেইলের সেই ‘ফানি’ কান্নার অবয়ব দেখে হাসি ধরে রাখতে পারেননি ফিল্ড আম্পায়ারও।

গত ২২ নভেম্বর দক্ষিণ আফ্রিকার মজানসি সুপার লিগে পার্ল রকসের বিপক্ষে ইনিংসের প্রথম ওভারেই বোলিং করেন জোসি স্টারসের হয়ে খেলা ক্রিস গেইল। প্রথম ওভারে বোলিংয়ে এসেই পার্ল রকসের

ওপেনার হেনরি ডেভিসের প্যাডে বল লাগিয়েই এলবিডব্লিউর জন্য জোড়ালো আবেদন করেন গেইল। কিন্তু আম্পায়ার আবেদনে সারা না দেয়ায় শিশুর মতোই কান্নাকাটি করেন গেইল।

তার এমন কান্নার অভিব্যক্তি দেখে আম্পায়ারও না হেসে পারলেন না। গেইলের কান্নার সেই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

অবশ্য ওই ম্যাচে ক্রিস গেইলদের পার্ল রকসকে ৪ উইকেটে পরাজিত করে জোসি স্টার। দলের হয়ে ব্যাট হাতে মাত্র ১ রান করা গেইল, এক ওভার বল করে কোনো সাফল্য ছাড়াই খরচ করেন ৫ রান।

https://youtu.be/F2ouPCfCfGo

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে