,

আসছেন ববি

news-image

বিনোদন প্রতিবেদক : গেল রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ববি অভিনীত ছবি ‘নোলক’। এতে তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক শাকিব খান। এবার সংগীতশিল্পী এসডি রুবেলকে নিয়ে পর্দায় হাজির হচ্ছেন চিত্রনায়িকা ববি। সম্প্রতি তার অভিনীত ‘বৃদ্ধাশ্রম’ সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির নির্মাতা স্বপন চৌধুরী।

ববি বলেন, ‘বৃদ্ধাশ্রম’ সরকারি অনুদানের একটি ছবি। এটি মৌলিক গল্পের ছবি। পারিবারিক সুন্দর একটা গল্প ফুটিয়ে তোলা হয়েছে এতে। আর ছবির নামটা শুনলেই হয়তো কিছুটা আঁচ করা যায়, গল্পটি কেমন হতে পারে। এতে আমি অভিনয় করেছি একজন সমাজকর্মীর চরিত্রে। সবাইকে আহ্বান করবো প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখার। আশা করি, এটি সবার ভালো লাগবে।’

এসডি রুবেল বলেন, ‘আমার অনেক পরিশ্রমের ফল বৃদ্ধাশ্রম। ছবিটি নিয়ে আমি খুবই আশাবাদী। তবে ছবিটি মুক্তি নিয়ে একটু টেনশনে আছি। ইচ্ছা আছে, আগামী মাসেই এটি মুক্তি দেওয়ার।’

এদিকে, ‘বৃদ্ধাশ্রম’ এসডি রুবেল অভিনীত দ্বিতীয় ছবি। গানের এই মানুষটি প্রথম অভিনয় করেন ‘এভাবেই ভালোবাসা হয়’ ছবিতে। এটি মুক্তি পায় ২০১০ সালে। ছবিতে রুবেলের বিপরীতে ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর