,

অভিনেতা আজিজ আর নেই

news-image

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আজিজ ইন্তেকাল করেছেন। শনিবার রাত ১০টার দিকে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে তিনি মারা যান (ইন্না লিল্লাহি…রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর সমকালকে আজিজের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মিশা সওদাগর বলেন, ‘রাত ১০টার দিকে তিনি ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে শিল্পী সমিতি শোকাহত। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।’আজিজ দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

অভিনেতা আজিজ দর্শকদের কাছে ‘কালা আজিজ’ নামেই পরিচিত ছিলেন। প্রায় পাঁচশ ছবিতে অভিনয় করেছেন তিনি।  ‘কালা আজিজ’ অভিনীত সিনেমার মধ্যে রয়েছে আমার পৃথিবী তুমি (২০১১), হৃদয় ভাঙ্গা ঢেউ (২০১১), মায়ের হাতে বেহেস্তের চাবি (২০০৯), মেশিনম্যান (২০০৭), পিতার আসন (২০০৬), কোটি টাকার কাবিন (২০০৬) ও আয়না সুন্দরী (২০১৫)।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর