সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভরা ইডেনে সেলফি সৌরভের

news-image

স্পোর্টস ডেস্ক : বিসিসিআইয়ের নতুন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগেই শুক্রবার ইডেন গার্ডেন্সে আয়োজিত হলো দিন-রাতের টেস্ট ম্যাচ। ম্যাচে ভরা গ্যালারির সঙ্গে নিজের সেলফি পোস্ট করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ‘প্রিন্স অফ ক্যালকাটা’ তার টুইটারে ওই ছবি পোস্ট করে লেখেন ‘গোলাপি টেস্টের দুর্দান্ত পরিবেশ ইডেনে।’ এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আমন্ত্রণ জানিয়েছেন সৌরভ। দাদার আমন্ত্রণে সাড়া দিয়ে ইডেনে উপস্থিত ছিলেন শেখ হাসিনা। তিনি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘণ্টা বাজিয়ে সূচনা করেন গোলাপি বলের টেস্টের। সৌরভের পোস্টে ভক্তরা তাকে ধন্যবাদ জানিয়েছেন এমন এক ম্যাচ আয়োজনের জন্য।ইডেন টেস্টকে দিন-রাতের টেস্ট হিসেবে আয়োজন করার প্রস্তাব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে পাঠান সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই সভাপতি হওয়ার পরেই তিনি এই প্রস্তাব পেশ করেছিলেন। বিসিবি তার প্রস্তাব মেনে নেয়। আর তারপরই নির্ধারিত হয়ে যায় ২২ নভেম্বরের টেস্ট হতে চলেছে গোলাপি বলের টেস্ট ম্যাচ।

ভারত সপ্তম দেশ হিসেবে গোলাপি বলের টেস্ট খেলল। এর আগে দিন-রাতের টেস্ট ম্যাচ খেলেছে ছয়টি দেশ। সেই দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও সংযুক্ত আরব আমিরশাহি।

অস্ট্রেলিয়া পাঁচবার গোলাপি বলের টেস্ট আয়োজন করেছে। সংযুক্ত আরব আমিরশাহি করেছে দুইবার।

বাকি দেশেরা একবার করে এই ম্যাচ আয়োজন করেছে।

এখনও পর্যন্ত সব মিলিয়ে ১১টি দিন-রাতের টেস্ট খেলা হয়েছে। ২০১৫ সালে অ্যাডিলেড ওভালে প্রথম গোলাপি বলের টেস্ট খেলে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে