,

মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটরদের বিচার চাইলেন ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটরদের বিচার চাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার আমেরিকান সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

ট্রাম্প বলেন, ‘আমি সিনেটরদের বিচার চাই।’
এছাড়া তিনি আরও বলেন, ‘আমি কোনদিন ভাবিনি হাউস অব রিপ্রেজেন্টেটিভস আমাকে অভিশংসিত (ইমপিচ) করবে। আমি মনে করি, যদি তাদের কাছে কোন প্রমাণাদি না থাকে তাহলে তারা আমাকে অভিশংসিত (ইমপিচ) করতে পারবে না।’

চলতি মাসের ১৩ নভেম্বর থেকে জনসম্মুখে চলে আসছে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্ত। এ পর্যন্ত ১২ জন সাক্ষী অভিশংসন তদন্তে সাক্ষ্য দিয়েছেন।

ডেমোক্র্যাটিক নেতৃত্বাধীন হাউস তদন্ত করছে যে ট্রাম্প ইউক্রেনকে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট নেতা জো বাইডেনের দুর্নীতি তদন্তের জন্য চাপ দিয়ে তার ক্ষমতার অপব্যবহার করেছেন কিনা।

চলতি বছরের ২৫ জুলাই ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপকে কেন্দ্র করে এ তদন্তটি করা হচ্ছে। যেখানে মার্কিন নেতা ও আমেরিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট ও ২০২০ সালের নির্বাচনে ট্রাম্পের সম্ভাব্য প্রতিপক্ষ জো বাইডেন এবং তার পুত্র হান্টারের দুর্নীতির তদন্ত শুরু করতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ পর্যন্ত সাক্ষ্যগ্রহণ থেকে জানা গেছে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান হস্তক্ষেপকারী দেশ ইউক্রেন, রাশিয়ার নয়।

এখন পর্যন্ত বাইডেন কর্তৃক বড়ুশিমা গ্যাস ক্ষেত্রে দুর্নীতির কোনও প্রমাণ পাওয়া যায়নি। আর ট্রাম্প বলেছেন, তিনিও কোন ভুল করেননি। অভিশংসন তদন্তকে একটি জাদুকরী অনুসন্ধান হিসেবে চিহ্নিত করেছেন ট্রাম্প।

সূত্র: আল জাজিরা

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর