সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম দিনেই ৬৮ রানের লিড ভারতের

news-image

স্পোর্টস ডেস্ক : ইডেন গার্ডেন্সে ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্টে বাংলাদেশকে ১০৬ রানে অলআউট করে ভারত। জবাবে প্রথম দিনেই ৩ উইকেটে ১৭৪ রান সংগ্রহ করে ৬৮ রানের লিড নেয় স্বাগতিকরা। হাতে আছে ৭ উইকেট। ৫৯ ও ২৩ রানে অপরাজিত রয়েছেন ভারতীয় অধিনায়ক ও সহ-অধিনায়ক বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে।

শুক্রবার কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হয় দিবা-রাত্রির টেস্ট। এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ভারতীয় পেসার ইশান্ত শর্মা, উমেশ যাদব ও মোহাম্মদ সামির গতির মুখে পড়ে দলীয় ৩৮ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যায় বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে শেষ পর্যন্ত ৩০.৩ ওভারে ১০৬ রানে অলআউট হয় মুমিনুল হকের নেতৃত্বাধীন দলটি।

দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন সাদমান ইসলাম অনিক। এছাড়া ২৪ রান করে ইনজুরিতে আক্রান্ত হয়ে রিটায়ার্ডহার্ট হয়ে ফেরেন লিটন দাস। ইশান্ত শর্মার বাউন্সারে আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয় লিটনকে। চোট গুরুততর হওয়ায় চলতি ইডেন টেস্ট আর খেলতে পারবেন না লিটন। এছাড়া ১৯ রান করা তরুণ পেসার নাইম হাসানও চোট পেয়েছেন। তিনি মোহাম্মদ সামির বলে বাউন্সারের শিকার হন।

ভারতীয় পেস বোলারদের তাণ্ডবে রানের খাতা খুলার সুযোগ পাননি অধিনায়ক মুমিনুল হক সৌরভ, মোহাম্মদ মিঠুন, ও মুশফিকুর রহিম। ভারতের হয়ে ৫টি উইকেট শিকার করেন ইশান্ত শর্মা। এছাড়া ৩টি উইকেট নেন উমেশ যাদব। ২ উইকেট নেন মোহাম্মদ সামি।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে যায় ভারত। ভারতীয় ইনিংসের শুরুতেই ধাক্কা দেন আল-আমিন হোসেন ও ইবাদত হোসেন। দলীয় ৪৩ রানে দুই ওপেনারের মায়াঙ্ক আগারওয়াল ও রোহিত শর্মার উইকেট হারিয়ে কিছুটা চাপের মধ্যে পড়ে যায় স্বাগতিকরা।

দলীয় ২৬ রানে আগারওয়ালকে ফেরান আল-আমিন। আগের টেস্টে ইন্দোরে ডাবল সেঞ্চুরি করা আগারওয়ালকে ইডেন টেস্টে মাত্র ১৪ রানে আউট করে দেন আল-আমিন।

এরপর দলীয় ৪৩ রানে ভারতের অন্যতম সেরা ওপেনার রোহিত শর্মাকে ফেরান ইবাদত হোসেন। রোহিত ১২ রানে লাইফ পাওয়া রোহিত ফেরেন ২১ রান করে।

তৃতীয় উইকেটে অধিনায়ক বিরাট কোহিলকে সঙ্গে নিয়ে ৯৪ রানের জুটি গড়েন চেতেশ্বর পুজারা। এই জুটিতেই ক্যারিয়ারের ৭৫তম টেস্টে ২৪তম ফিফটি তুলে নেন পুজারা। এর আগে তিনি ১৮টি সেঞ্চুরি করেন।

ফিফটি তুলে নেয়ার পর ভারতীয় এ টপঅর্ডার ব্যাটসম্যানকে সাদমানের ক্যাচে পরিনত করেন ইবাদত। দলীয় ১৩৭ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ৮ চারে ৫৫ রান করেন পুজারা।

এরপর সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানেকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন বিরাট কোহলি। দিনের শেষ বিকালে তারা অবিচ্ছিন্ন ৩৭ রানের জুটি গড়েন। টেস্ট ক্যারিয়ারের ৮৪তম ম্যাচে ভারতীয় অধিনায়ক হিসেবে রেকর্ড ৫ হাজার রান সংগ্রহের পাশাপাশি ২৩তম ফিফটি তুলে নেন কোহলি। এর আগে তিনি জাতীয় দলের হয়ে ২৬টি টেস্ট সেঞ্চুরি করেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে