পারলেন না মাহমুদউল্লাহও
স্পোর্টস ডেস্ক : গোলাপি বলে টেস্ট খেলতে নেমে ধূসর বাংলাদেশ। একের পর এক উইকেট বিলিয়ে দিচ্ছে টাইগাররা। ইমরুল, মুমিনুল, মুশফিক, সাদমান, মিথুনরা যখন আউট হয়েছেন তখন বাংলাদেশকে আশা দেখাতে পারতেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশ দলের এ নির্ভরযোগ্য খেলোয়াড়ও আশা দেখাতে পারলেন, ফিরলেন মাত্র ৬ রানে।
২১ বল খেলে ইশান্ত শর্মার বলে ঋদ্ধিমানের হাতে ক্যাচের শিকার হন মাহমুদউল্লাহ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২১ ওভার ৪ বল খেলে ৭৩।











