সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইমরানের সঙ্গে ঘনিষ্ঠতা ও চুম্বনে আপত্তি কৃতির

news-image

বিনোদন ডেস্ক : অভিনেত্রী কৃতি খারবান্দাকে ‘চেহরে’ সিনেমা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সম্প্রতি এমন খবরে বেশ তোলপাড় হয়ে যায় বলিউড। কিন্তু কৃতিকে কেন অমিতাভ এবং ইমরান হাসমির সিনেমা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল-এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে আসে অন্য তথ্য।

ভারতীয় গণমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পরিচালক রুমি জাফরির এই সিনেমার জন্য চুক্তিবদ্ধ হন কৃতি খারবান্দা। মুম্বাইতে পরপর দুদিন শুটিংও করে ফেলেন তিনি। কিন্তু এরপরই ইমরান হাসমির সঙ্গে বেশ কয়েকটি ঘনিষ্ঠ এবং চুম্বন দৃশ্যে অভিনয়ের নির্দেশ দেওয়া হয় তাকে। এখানেই আপত্তি তোলেন কৃতি।

অভিনেত্রীর দাবি, গল্পের জন্য চুম্বন বা ঘনিষ্ঠ দৃশ্যের অভিনয় খুব একটা জরুরি ছিল না। তারপরও ইমরানের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের জন্য তাকে চাপ দেওয়া হয়। এরপরই বেকে বসেন তিনি। ফলে অমিতাভ বচ্চন এবং ইমরান হাসমির সিনেমা থেকে তিনি বেরিয়ে যান।

কৃতি বলেন, ‘কেউ যদি সিনেমার জন্য অপ্রত্যাশিত কোনো দৃশ্যে অভিনয় করতে না চান, তাহলে এর জন্য অভিনেত্রীকে কীভাবে নাক উঁচু স্বভাবের বলে কেউ দাগিয়ে দিতে পারেন।’ ঘনিষ্ঠ দৃশ্য বা চুম্বন দৃশ্যে অভিনয় করতে না চাওয়াটা অভিনেত্রীর একদম নিজস্ব বিষয়। তাই এর জন্য কোন অভিনেত্রীকে নাক উঁচু স্বভাবের বলে দাগিয়ে দেওয়া যায় না বলে স্পষ্ট জানান কৃতি।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে