পুরনো গান নতুন মোড়কে!
বিনোদন ডেস্ক : বেশ কিছুদিন ধরেই বলিউডে উদ্দীপনা তৈরি করেছে কার্তিক আরিয়ান, ভূমি পেডনকর ও অনন্যা পান্ডের নতুন ছবি ‘পতি পত্নীর অউর ও’। আর এ ছবিতেই ব্যবহার করা হয়েছে ৯০ দশকের জনপ্রিয় গান ‘আঁখিয়ো সে গোলি মারে’।
তবে জনপ্রিয় এ গানটি নতুন করে রিমেক করা হয়েছে। নতুন করে এই গানটি গেয়েছেন মিকা সিং ও তুলসি কুমার। মিউজিক দিয়েছেন তনিষ্ক বাগচী। লিখেছেন শাব্বির আহমেদ। ফুরফুরে মেজাজে ছবির তিন অভিনেতাকেই দেখা যাচ্ছে গানে। রয়েছে মজার মুহূর্তও।
আগামী ৬ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে মুদাস্সার আজিজ পরিচালিত ‘পতি পত্নীর অউর ও’ ছবিটি।











