,

শিহাব-মমর বিয়ের খবর গোপন ছিল চার বছর

news-image

বিনোদন ডেস্ক : চার বছর আগেই অভিনেত্রী জাকিয়া বারী মম ও পরিচালক শিহাব শাহীন বিয়ে করেছেন। তবে এতদিন বিষয়টি গোপন ছিল। তাদের কেউই সংসার করার খবর প্রকাশ্যে আনেননি। তবে নানা সময় তাদের প্রেম-বিয়ের গুঞ্জনে মুখর ছিল শোবিজ অঙ্গন।

বুধবার (২০ নভেম্বর) শিহাব-মম’র তাদের চতুর্থ বিয়েবার্ষিকী উদযাপন করছেন। দু’জনই ফেসবুকে কেক কাটার ছবি প্রকাশ করে একে অপরকে শুভেচ্ছা জানিয়েছেন। আর এতেই তাদের বিয়ের খবরটি প্রকাশ্যে আসে।

প্রকাশিত ছবিতে একসঙ্গে শিহাব-মমকে বিয়েবার্ষিকীর কেক কাটতে দেখা যায়। ছবিটি প্রকাশ করে শিহাব শাহীন ক্যাপশনে লেখেন, ‘চতুর্থ বিয়েবার্ষিকীর শুভেচ্ছা মম’।

মম লেখেন, ‘তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য।’

এ প্রসঙ্গে শিহাব শাহীন বলেন, আমাদের বিয়ের বিষয় মিডিয়ায় গোপন ছিল না। পরিচিত সবাই জানতেন। তবে বিষয়টি নিয়ে শুধু সাংবাদিকদের সঙ্গে কথা বলা হয়নি।

দীর্ঘ দিন প্রেমে করার পর ২০১৫ সালের ২০ নভেম্বর জাকিয়া বারী মম ও শিহাব শাহীনের বিয়ে হয়। এটি তাদের দু’জনরই দ্বিতীয় বিয়ে।

এর আগে ২০১০ সালের নির্মাতা এজাজ মুন্নার সঙ্গে ঘর বেঁধেছিলেন মম। তাদের একমাত্র ছেলে উদ্ভাস। তবে ২০১৩ সালে মুন্না ও মমর সংসারের ইতি ঘটে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর