,

তাসকিনকে নিয়ে ফিরেছেন শখ

news-image

বিনোদন প্রতিবেদক : একটা সময় দেশের প্রায় সব টিভি চ্যানেলেই দেখা মিলতো অভিনেত্রী আনিকা কবির শখের। কখনো বিজ্ঞাপনে কিংবা কখনো নাটক-টেলিছবিতে। বিজ্ঞাপন দিয়ে আলোচনায় আসা এই অভিনেত্রী হয়ে উঠেছিলেন সময়ের সেরাদের একজন। কিন্তু কালের গর্ভে হারিয়ে যান তিনি। এখন খুব একটা দেখা মেলে না জনপ্রিয় এই মডেল ও অভিনেত্রীর।

তবে অনেকদিন পর আবারও দেখা মিললো এই অভিনেত্রীর। সম্প্রতি নতুন একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন শখ। নাম চূড়ান্ত না হওয়া এই নাটকটির শুটিং চলছে রাজধানীর উত্তরাতে। নাটকটি পরিচালনা করছেন ময়ূখ বারী। নাটকটিতে শখের সঙ্গে জুটি বেঁধেছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নীল চোখের অভিনেতা তাসকিন রহমান।

পরিচালক ময়ূখ বারী জানান, অনেকদিন পর শখ নাটকে অংশ নিয়েছেন। গতকাল নাটকের শুটিং করেছেন। আজকেও শুটিং চলছে কিন্তু আজ শখ নেই। এটা আসছে ঈদের জন্য নির্মিত একটা বিশেষ প্রজেক্ট। আরেকদিন শুটিং করলে এটির কাজ শেষ হয়ে যাবে।

জানা যায়, আসছে রোজার ঈদে কোন একটি বেসরকারি টিভি চ্যানেলে ঈদের বিশেষ এই নাটকটি প্রচার করা হবে।

প্রায় দেড় বছরের বিরতি শেষে চলতি বছরের জুলাই মাসে পর্দায় ফিরেছিলেন শখ, কাজ করেছিলেন দুটি নাটকে। কিন্তু এরপর আবারও নিখোঁজ হয়ে যান তিনি। বিরতি কাটিয়ে ফেরার প্রায় চার মাস পর আবারও শুটিংয়ে ফিরলন এই অভিনেত্রী।

বিরতি কাটিয়ে ফেরার পর শখের মা জানিয়েছিলেন, তিনি অসুস্থ থাকায় বাড়িতে তাকে সময় দিয়েছিলেন শখ। যার কারণে অনেকদিন কোন কাজে অংশ নিতে পারেন নি।

আজ মঙ্গলবার শখের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার কোন সাড়া পাওয়া যায় নি।

মডেলিং করে যতটা আলোচিত হয়েছিলেন, অভিনয়ের ক্ষেত্রে শখ তা পারেননি। অনেক দূর যাওয়ার সম্ভাবনা থাকলেও মাঝপথেই ছিটকে পড়েন। ক্যারিয়ার যখন তুঙ্গে তখনই প্রেমের গুঞ্জন; এরপর মডেল ও অভিনেতা নিলয় আলমগীরকে বিয়ে করে একটা তালগোল পাকিয়ে ফেলেছিলেন তিনি। সংসার-শোবিজ অঙ্গন কোথাও স্থির হতে পারেননি। খানিকটা সময় না যেতেই বিচ্ছেদ হয়ে যায় তাদের। এখন নেই তার সংসার, ব্যস্ততা নেই শোবিজ অঙ্গনেও। শখ এখন ব্যাক্তিগত জীবন নিয়ে কেমন আছেন সেটাও নিকট আত্মীয় ছাড়া অন্য কেউ জানেন না।

শোবিজ অঙ্গনের কারও সঙ্গেই যোগাযোগটা নিয়মিত নেই তার। শোবিজ পাড়ার অনুষ্ঠানগুলোতেও খুব একটা দেখা যায় না এই অভিনেত্রীকে। নিজের মতো করে সময় কাটাচ্ছেন তিনি। প্রয়োজন হলে তিনি নিজেই যোগাযোগ করেন সবার সঙ্গে। তার ব্যক্তিগত নাম্বারটি প্রায় সময়ই বন্ধ পাওয়া যায়। আর এ কারণে অনেকে নির্মাতাই তার সঙ্গে যোগাযোগ করে ব্যর্থ হন।

অভিনেতা নিলয়ের সাথে বিচ্ছেদের পর থেকেই নিজেকে আড়াল রেখেছেন অভিনেত্রী শখ। তখন থেকেই অভিনয়ে অনিয়মিত। একটা সময় অভিনয় থেকে নিজেকে প্রায় গুটিয়ে নেন সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর