,

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ইরানে বিক্ষোভে নিহত ১০৬

news-image

অনলাইন ডেস্ক : ইরানে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে যে বিক্ষোভ চলছে তা কঠোর হাতে নিয়ন্ত্রণের চেষ্টা করছে তেহরান সরকার। বিক্ষোভকারীদের ওপর পরিচালিত সরকারি বাহিনীর অভিযানে ১০৬ নিহত হয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

মঙ্গলবার এক বিবৃতিতে অ্যামনেস্টি বলেছে, ‘নির্ভযোগ্য প্রতিবেদনে জানা গেছে, ইরানের ২১টি শহরে পরিচালিত সরকারি বাহিনী অভিযানে কমপক্ষে ১০৬ জন নিহত হয়েছেন।’

তবে নিহতের প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে বলে মনে করেছে যুক্তরাজ্যভিত্তিক ওই মানবাধিকার সংস্থাটি। কেননা কোনো কোনো প্রতিবেদনে ২ শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে হাতহতদের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ইরান সরকার। আর অ্যামনেস্টির এই বিবৃতি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়াও জানায়নি তেহরান।

শুক্রবার কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ পেট্রলের দাম বাড়ানোয় বিক্ষোভে নামে ইরানের সাধারণ মানুষ। একপর্যায়ে এই বিক্ষোভ সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়লে দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়া হয়। সূত্র: আল জাজিরা

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর