সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বড় জয়ে দিয়ে ফিরলো ব্রাজিল

news-image

স্পোর্টস ডেস্ক : অবশেষে জয়ের দেখা পেল পাঁচ ম্যাচে জয়শূন্য ব্রাজিল। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লুকাস পাকুয়েতো, ফিলিপ্পে কৌতিনহো ও দানিলোর গোলে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন সেলেসাওরা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের মাত্র নবম মিনিটেই লুকাস পাকুয়েতোর গোলে এগিয়ে যায় তিতের দল। ডি-বক্সের সামনে থেকে ফিলিপ্পে কৌতিনহোর বুদ্ধিদীপ্ত পাস কাজে লাগিয়ে বাঁ প্রান্ত থেকে পাকুয়েতোর দিকে দারুণ এক ক্রস দেন রেনান লোদি। আর তা থেকে নিখুঁত হেডে লক্ষ্যভেদ করেন এসি মিলানের মিডফিল্ডার পাকুয়েতো।

প্রথম গোলে পরোক্ষ ভূমিকা রাখা কৌতিনহো দলকে দ্বিতীয় গোল উপহার দেন। ৩৬তম মিনিটে পোস্টের একদম সামনে থেকে দুর্দান্ত এক বাঁকানো ফ্রি-কিক নেন এই বায়ার্ন তারকা। দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক ডান দিকে ঝাঁপিয়ে পড়লেও ঠেকাতে ব্যর্থ হন।

৪১তম মিনিটে অল্পের জন্য রক্ষা পায় ব্রাজিল। সনের দুর্দান্ত প্রচেষ্টা রুখে দিয়েছিলেন ব্রাজিল গোলরক্ষক আলিসন, কিন্তু বল তার হাত ফসকে বেরিয়ে গেলে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের পোস্টে বল পাঠান কৌতিনহো, কিন্তু কপাল ভালো বল বারে লেগে ফিরে আসে আর এবার বল সাইডলাইনে পাঠিয়ে দেন সাবেক বার্সা তারকা।

দ্বিতীয়ার্ধের দুই দলের অগোছালো আক্রমণের মাঝেই ফের ব্যবধান বাড়িয়ে নেয় ব্রাজিল। এবার লোদির কাট-ব্যাক থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান রাইট-ব্যাক দানিলো।

৭৪তম মিনিটে ম্যাচে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে সেরা পারফর্মার সন হিয়ং-মিনের দূরপাল্লার শট ঠেকিয়ে দেন আলিসন। বাকি সময় দুই দলের কেউই জাল খুঁজে না পাওয়ায় বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে