সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়ার বিয়ে আগামী বছর?

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের পাশাপাশি ভারতেও তুমুল জনপ্রিয় জয়া আহসান। দুই বাংলাতেই সমানভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের এই অভিনেত্রী। আগামী ২৭ ডিসেম্বর কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে জয়া-প্রসেনজিৎ অভিনীত ছবি ‘রবিবার’।

গতকাল ছবি মুক্তি প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে, কথার প্রসঙ্গে চলে আসে জয়া আহসানের ব্যক্তিগত বিষয়ও।

কলকাতার এক তারকার বরাত দিয়ে জানতে চাওয়া হয়, জয়া নাকি বাংলাদেশের একজনের সঙ্গে প্রেম করছেন এবং আগামী বছর বিয়ে করবেন?

এমন প্রশ্নের উত্তরে জয়া বলেন, ‘ওহ! আমার সম্পর্কে এত কিছু কে বললেন?’

এরপর তার কাছে জানতে চাওয়া হয়, তাহলে কি সংবাদটি গুজব?

জয়া বলেন, ‘না। আমি প্রেম করছি। যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছি তিনি বাংলাদেশের। ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নন। কিন্তু বিয়ের দিনক্ষণ এখনও ঠিক হয়নি।’

এদিকে, সম্প্রতি বাংলাদেশে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত কলকাতার ছবি ‘কণ্ঠ’। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের যৌথ পরিচালনায় ছবিটি গত মে মাসে ভারতে মুক্তি পায়। সাফটা চুক্তির আওতায় ‘কণ্ঠ’ দেশে পরিবেশন করছে ইমপ্রেস টেলিফিল্ম লি.।

অন্যদিকে, অতনু ঘোষ পরিচালিত ‘রবিবার’ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন প্রসেনজিৎ-জয়া। এতে প্রসেনজিতের চরিত্রের নাম অমিতাভ এবং জয়ার চরিত্রের নাম সায়নী। জানা যায়, ছবির মূল বিষয় ঘৃণা, প্রেম বা প্রতারণা।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে