,

সিনেমায় আত্মপ্রকাশ সুহানার (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : যখন বলিউড তার সিনেমার পর্দায় অভিষেকের জন্য অপেক্ষা করছে, তখন নিজেই প্রথম পদক্ষেপটা নিলেন শাহরুখ কন্যা। সিনেমার পর্দায় আত্মপ্রকাশ করলেন সুহানা খান।

দশ মিনিটের ছোট ছবিতে অভিষেক করলেন তিনি। দশ মিনিটের এই স্বল্প দৈর্ঘ্যের ছবির নাম দ্য গ্রে পার্ট অব ব্লু। ইউটিউবে ইতোমধ্যেই বেশ সাড়া ফেলেছে এটি।

কলেজ পড়ুয়া দুই প্রেমিক-প্রেমিকার সম্পর্কের টানাপোড়েনের গল্প। দু’দিনে রোড ট্রিপে তাদের সম্পর্কের রসায়ন এবং বাস্তবের সম্মুখীন হয় তারা।
সুহানা এখানে ছবির প্রধান নারী চরিত্রে, যে নিজের প্রেমিককে বাবা-মায়ের সঙ্গে আলাপ করাতে নিয়ে যাচ্ছে। যদিও প্রেমিক অর্থাৎ রবিন গোলেল্লা সম্পর্কের সমীকরণটাই বোঝার চেষ্টা করছে।

তবে ছবির প্লট এগোতে থাকলে স্পষ্ট হয় দুজনে সমান রাস্তায় নেই। প্রথমেই চোখ কাড়বে সুহানার স্ক্রিন প্রেজেন্স। একটা মুহূর্তের জন্য নিজের বডি ল্যাঙ্গুয়েজ ছেড়ে বের হননি তিনি। তবে সুহানার প্রথম ছবি দেখে উচ্ছ্বসিত তার ভক্তরা।

বর্তমানে নিউইয়র্ক ইউনিভার্সিটিতে ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করছেন সুহানা। তবে শাহরুখ খান সবসময় বলেন, পড়াশোনা শেষ না করে ছবিতে কাজ করবেন না আরহান-সুহানা। বর্তমানে সুহানার ছবি দ্য গ্রে পার্ট অব ব্লু- ইউটিউবে স্ট্রিমিং হচ্ছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর