সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৮০০ ড্রোনে চমক দেখাল চীন!

news-image

অনলাইন ডেস্ক : চীনের গুইঝউয়ে গত মে মাসে আলো দিয়ে আকাশজুড়ে তৈরি হয়েছিল মানুষের অবয়ব থেকে বিশাল বিশাল প্রজাপতি। এবার সেই ড্রোনের আলো দিয়েই তৈরি করা হলো বড় বড় উড়োজাহাজ ও হেলিকপ্টার। ৮০০ ড্রোনের সেই কারসাজির ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার’র প্রতিবেদনে বলা হয়, মে মাসে গুইঝউ-এ ‘ইন্টারন্যাশনল বিগ ডেটা ইন্ডাস্ট্রি এক্সপো ২০১৯’-এ ব্যবহার হয়েছিল ৫২৬টি ড্রোন। এবার তাকেও ছাপিয়ে গেল নানচ্যাং প্রদেশ। ২ ও ৩ নভেম্বরের ‘২০১৯ নানচ্যাং ফ্লাইট কনভেনশন’-এর আয়োজন হয়। সেখানে ব্যবহার করা হলো ৮০০ ড্রোন। যাদের আলো আকাশ জুড়ে তৈরি করল বিশাল বিশাল উড়োজাহাজ ও হেলিকপ্টার।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রথমে মাটিতে ‘বসে রয়েছে’ কতগুলো ড্রোন। এক এক করে জ্বলে উঠছে সেগুলো। এরপর এক এক করে সেগুলো আকাশে উঠে যাচ্ছে। আকাশে উঠতে উঠতে রং পরিবর্তন হচ্ছিল ড্রোনের আলোর। একাধিক কোণ থেকে রেকর্ড করা হয় এই ড্রোন শো। ড্রোনগুলো যখন একে একে উঠছে, দূর থেকে দেখে মনে হবে যেন হাজার হাজার জোনাকি পাক খেতে খেতে আকাশে উড়ে যাচ্ছে।

একে একে সব ড্রোন এভাবে আকাশে উড়ে যাওয়ার পর তারা তৈরি করতে থাকে আলোকবিন্দু দিয়ে উড়োজাহাজ ও হেলিকপ্টার। ড্রোন শো দেখতে প্রচুর মানুষ উপস্থিত হয়েছিলেন। তারা প্রবল উৎসাহ নিয়ে ড্রোনের এই আলোকসজ্জা ক্যামেরাবন্দী করেন। ৮০০টি ড্রোন ছাড়াও প্রায় ১০০টি ছোট বড় বিমান অংশ নেয় ‘নানচ্যাং ফ্লাইট কনভেনশন’-এ। তারও একটি ভিডিও শেয়ার হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে