,

মালিতে জঙ্গি হামলায় ২৪ সেনা নিহত

news-image

পশ্চিম আফ্রিকার দেশ মালির পূর্বাঞ্চলের নাইজার সীমান্তবর্তী গাও অঞ্চলে অভিযান চালানোর সময় জঙ্গি হামলায় দেশটির ২৪ সেনা নিহত হয়েছেন।মঙ্গলবার (১৯ নভেম্বর) দেশটির সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সোমবার (১৮ নভেম্বর) গাও অঞ্চলে পার্শ্ববর্তী দেশ নাইজারের সঙ্গে যৌথভাবে জঙ্গিবিরোধী এক অভিযান চালায় মালি সেনাবাহিনী। এসময় জঙ্গিদের হামলায় দেশটির ২৪ সেনা নিহত হয়। এছাড়া আহত হয়েছেন আরও ২৯ সেনা।

এদিকে জঙ্গিবিরোধী অভিযানে ১৭ জঙ্গিকে হত্যা করা হয়েছে এবং ১০০ সন্দেহভাজন জঙ্গিকে আটক করে নাইজারের সীমান্তবর্তী টিলোয়া শহরে রাখা হয়েছে বলে জানিয়েছে মালি সেনাবাহিনী।এর আগে ২ নভেম্বর মালির উত্তরাঞ্চলের মেনাকা রাজ্যে সন্ত্রাসী হামলায় ৫৪ সেনা নিহত হয়েছিলেন। এক দশকের মধ্যে এটি ছিল অন্যতম ভয়াবহ হামলা।

মালিতে প্রায়ই এ ধরনের জঙ্গি হামলা হয়। ২০১২ সালে দেশটির উত্তরাঞ্চলে বসবাসরত তুয়ারেগ বিদ্রোহীদের সমর্থনে ওই এলাকার নিয়ন্ত্রণ নেয় জঙ্গিরা। মূলত এরপর থেকেই গোটা দেশটিতে সহিংসতা ছড়িয়ে পড়ে।

পরবর্তীকালে ফ্রান্সের সহায়তায় মালির সেনাবাহিনী জঙ্গিদের কাছ থেকে হারানো শহরগুলো উদ্ধার করে নেয়। তবে এরপরও জঙ্গিদের হামলার পরিমাণ কমেনি।জঙ্গি হামলার পাশাপাশি দেশটিতে জাতিগত সহিংসতাও ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে।জাতিসংঘের মতে, জানুয়ারি থেকে এ পর্যন্ত মালি ও বুরকিনা ফাসোতে সহিংসতায় প্রায় দেড় হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

মালির চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে সেখানে শান্তিরক্ষী বাহিনীর ১৫ হাজার সদস্য নিয়োজিত রয়েছেন।মালি, মৌরিতানিয়া, শাদ, নিগার, বুরকিনা ফাসো- এ পাঁচটি দেশ মিলে সন্ত্রাসবাদ ও জঙ্গিহামলা প্রতিরোধে জি-৫ গঠন করলেও দেশগুলোতে সন্ত্রাসী হামলা ও সহিংসতা বেড়েই চলেছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা