সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নুসরাত জাহান আইসিইউতে

news-image

বিনোদন ডেস্ক : ভারতের বসিরহাটের তৃণমূলের সংসদ, টলিউড অভিনেত্রী নুসরাত জাহান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তির পর তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নুসরাতের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শ্বাসকষ্টের জন্য নুসরাতকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি অ্যাজমার রোগী। তার দ্রুত আরোগ্য কামনা করে সবার সাহায্য প্রার্থনা করেছেন তারা।

বিশেষ সূত্রের বরাতে ইন্ডিয়া টাইমস, জি নিউজসহ একাধিক একাধিক গণমাধ্যম জানিয়েছে, রোববার রাত ৯টা ৩০ মিনিট নাগাদ আচমকাই প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয় নুসরাতের। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। সেখানে আইসিইউতে তাকে ভর্তি করা হয়।

ডা. সন্দীপ মণ্ডলের অধীনে অভিনেত্রীর চিকিৎসা চলছে। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকেই নুসরাত অসুস্থ হয়ে পড়েছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে