সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্লেচার ঝড়ে বাংলা টাইগার্সের জয়

news-image

স্পোর্টস ডেস্ক : প্লাংকেট, ফ্রাইলিংকের নির্বিষ বোলিংয়ের পর ফ্লেচার ঝড় দিয়েই শুরু হয় বাঘের গর্জন। মাঝখানে রিলে রুশো, কলিন ইনগ্রাম, থিসার পেরেরাকে পরপর হারিয়ে সেই গর্জনে ছন্দপতন হলেও টম মুর ঝড়ে উড়ে যায় কর্নাটকা টুস্কার্স।

মরুর দেশ আরব আমিরাতের শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘আবুধাবি টি-১০ ক্রিকেট লিগে’ শিকারি কর্নাটকা টুস্কার্সকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো জয়ের স্বাদ নেয় এ টুর্নামেন্টে বাংলাদেশের একমাত্র দল বাংলা টাইগার্স।

আগের ম্যাচে ডেকান গ্ল্যাডিটর্সের কাছ থেকে ৬ উইকেটে হেরে রোববার (১৭ নভেম্বর) কর্নাটকা টুস্কার্সকে হারানো ছাড়া বিকল্প পথ খোলা ছিল না থিসার পেরেরার দলের।

প্রথমে ব্যাটিংয়ে নেমে আবুধাবির ‘ব্যাটিং সহায়ক’ মাঠে প্লাংকেট, ফ্রাইলিংক, থিসার পেরেরা, কায়েস আহমেদদের নির্বিষ বোলিংয়ের সুযোগ নিয়ে টাইগারদের জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়ান কর্নাটকার জনসন চার্লেস এবং হাশিম আমলা।

চার্লেসের ২৯ বলে ৫৭ আর হাশিম আমলার ২৯ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংসের ওপর ভর করে ১০ ওভারে ১১৪ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় কর্নাটকা।

তবে ৫টি ছয় ও ১টি চারে সাজানো আন্দ্রে ফ্লেচারের ১৫ বলে ৪০ রানের বিধ্বংসী ইংনিসের কারণে ম্যাচ শেষ হওয়ার আগেই জয়ের সুবাতাস বইতে শুরু করে টাইগার শিবিরে।

মাঝখানে নেপালি সেনসেশন সন্দীপ লামিচান্দের ঘূর্ণিতে কপালে ভাঁজ পরলেও টম মুরের ৩টি ছয় ও ১টি চারে সাজানো ৯ বলে ২৮ রানের অবিশ্বাস্য ইনিংসের ওপর ভর করে ১ ওভার ১ বল হাতে রেখেই দাপুটে জয় পায় বাংলা টাইগার্স।

মরুর দেশ আরব আমিরাতের রাজধানী আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম গর্জে উঠে প্রবাসীদের ‘বাংলাদেশ বাংলাদেশ’ গর্জনে। অনবদ্য ইনিংস খেলে ম্যাচসেরা হন বাংলা টাইগার্সের আন্দ্রে ফ্লেচার।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে