যৌন হেনস্তা নিয়ে মুখ খুললেন জেনিফার লোপেজ
বিনোদন ডেস্ক : বিশ্বনন্দিত পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ তাকে যৌন হেনস্তা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন। জানিয়েছেন তাকে কীভাবে হেনস্তা করা হয়েছিল। আর কীভাবে তিনি পরিস্থিতি সামলেছিলেন।
মিটু মুভমেন্টের কল্যাণে নারীদের দিকে বিভিন্ন তীর্যক পরিস্থিতি সামলানো এখন সহজ, তাই বিষয়টিকে প্রধান্যও দিয়েছেন এই লাস্যময়ী।
সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের সঙ্গে হওয়া ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানান লোপেজ। বলেন, ইন্ডাস্ট্রিতে কী ধরনের ঘটনা ঘটে থাকে তা অনেকেই বলতে পারতাম না। আমাকে এক পরিচালক পুরোপুরি নগ্ন হতে হতে বলেছিলেন। ক্যারিয়ার শুরুতেই এই অভিজ্ঞতা ভয়ঙ্কর। আমাকে বলা হয়েছিল পোশাক খুলে ফেলতে। একজন হলিউড পরিচালক এভাবে বলবেন ভাবতে পারিনি।
জেনিফার লোপেজ আরও বলেন, সেদিন আমি তাকে বলেছিলাম, কী দেখতে চান? পরিচালক আমার বক্ষ দেখতে চেয়েছিলেন। আমি তাকে বলেছি, না আপনাকে দেখাব না, আপনার সঙ্গে সেটেই দেখা হবে।
মিটু মুভমেন্টের হাত ধরে এখন বাস্তবে প্রতিবাদ জানানো সম্ভব হয়েছে। সেদিন যদি আমি চাপের মুখে নতিস্বীকার করতাম, তাহলে হেনস্তা আরও বেড়ে যেত। অবশেষে আমরা বলতে পেরেছি, যে অনেক হয়েছে আর নয়, বলেন লোপেজ।











