সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সবসময়ই আনন্দের ব্রাজিলকে হারানো : মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচের তুমুল উত্তেজনা এখন অনেকটাই স্তিমিত। তবে ৩ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে লিওনেল মেসির ফেরার রাতে সেই উত্তেজনা যেন সেই পুরনো রূপে ফিরেছিল। আর তাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন মেসি নিজেই।

মেসির একমাত্র গোলেই ২০১৭ সালের পর সেলেসাওদের হারানোর স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। এর আগে সর্বশেষ কোপা আমেরিকায় এই ব্রাজিলের কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল আলবিসেলেস্তেদের। ওই আসরে রেফারি আর লাতিন আমেরিকার ফুটবল সংস্থা কনমেবলের সমালোচনা করায় পরে নিষিদ্ধও হতে হয়েছিল মেসিকে।

নিষিদ্ধ হওয়ার সেই যন্ত্রণার প্রতিশোধ নেওয়ার সুযোগটা কাজে লাগাতে পেরে ম্যাচ শেষে সেই উত্তেজনার রেশই যেন ধরা দিল মেসির কণ্ঠে। জাতীয় দলের জার্সিতে ফিরেই দলকে জয় পাইয়ে দিয়ে কতটা খুশি তা বোঝা গেল তার উচ্ছ্বাস প্রকাশের ধরন দেখে।

ব্রাজিলের সঙ্গে দ্বৈরথ দারুণ উপভোগ করেছেন মেসি। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত প্রীতি ম্যাচ শেষে ‘ওলে’কে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘(ব্রাজিল-আর্জেন্টিনার) দ্বৈরথ আগের চেয়ে অনেক বেশি উপভোগ্য হয়ে উঠেছে। আর ব্রাজিলকে হারানো সবসময়ই আনন্দের।’

ব্রাজিলের বিপক্ষে সুপার ক্লাসিকোর পর আগামী ১৯ নভেম্বর ইসরায়েলের ব্লুমফিল্ড স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামার কথা আর্জেন্টিনার। বাংলাদেশ সময় রাত সোয়া ১টায় শুরু হতে পারে আলোচিত-সমালোচিত এই ম্যাচটি। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার চলমান সংঘর্ষের কারণে ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও মেসি জানালেন, পরের ম্যাচ খেলতে তিনি প্রস্তুত। ব্রাজিল ম্যাচের পর তিনি জানান, ‘যদি টিম ম্যানেজমেন্ট আর দলের কোচ চান, আমি উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি খেলতে নামবো।’

আগামী বছরের মার্চ থেকে কাতার বিশ্বকাপে সুযোগ পাওয়ার লড়াইয়ে নামবে আর্জেন্টিনা। তার আগে দলের এমন পারফরম্যান্সে খুশি মেসি, ‘বাছাইপর্বের আগে সময় তেমন নেই। দলের অবস্থা বেশ ভালো। বিশেষ করে রক্ষণে আমরা দারুণ উন্নতি করেছি।’

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে