সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইমার্জিং এশিয়া কাপে ভারতকে ৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : ইমার্জিং এশিয়া কাপের সৌম্য-শান্তর ব্যাটে ভারতকে ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা। এই জয়ের ফলে সেমির কাছাকাছি চলে গেল স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৯৪ রান তুলেছেন শান্ত ও সৌম্যের ব্যাট থেকে এসেছে ৭৩ রান। ‘বি’ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন শীর্ষে রয়েছে। আগের ম্যাচে হংকংকে ৯ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। ১৮ নভেম্বর গ্রুপ পর্বের শেষ দিন বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।

বিকেএসপিতে ভারতের দেয়া ২৪৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৪২.১ ওভারে ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ।

লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৫ রানেই ওপেনার মোহাম্মদ নাঈমের উইকেট হারায় বাংলাদেশ। তবে এরপর রানের চাকা সচল রেখে ১৪৪ রানের দারুণ এক জুটি গড়ে তুলেন সৌম্য ও শান্ত। দলীয় ১৫৯ রানের মাথায় বিদায় নেওয়ার আগে সৌম্য’র ব্যাট থেকে আসে ৬৮ বলে ৭৩ রানের দারুণ এক ইনিংস। তার এই ইনিংস ৭ চার ও ৩ ছক্কায় সাজানো।

সৌম্য বিদায় নিলেও ফিফটি হাঁকানো শান্ত সেঞ্চুরির দিকে ছুটতে থাকেন। তবে দলীয় ২০১ রানের মাথায় সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরত্বে থামে বাংলাদেশ দলের অধিনায়কের ইনিংস। তার ৮৮ বলে ৯৪ রানের ইনিংসটি ১৪টি চার ও ২টি ছক্কায় সাজানো। এরপর ইয়াসির আলী ২১ রান যোগ করে বিদায় নিলেও বাকি পথে নির্বিঘ্নে পাড়ি দেন আফিফ হোসেন ও জাকির হাসান। আফিফ অপরাজিত থাকেন ৩৪ রান নিয়ে।

ভারতীয় বোলারদের মধ্যে ১টি করে উইকেট নেন সৌরভ দুবে, সানভির সিং, সিদ্ধার্থ দেশাই ও যশ বিজয়।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে