সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোটারদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি

news-image

অনলাইন ডেস্ক : দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন? তারই লড়াই চলছে শ্রীলঙ্কায়। চলছে ভোটদান। তার মধ্যেই বাসভর্তি ভোটারদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়েছে। শনিবার উত্তর কলম্বো থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে এই হামলার ঘটনা ঘটে।

ভোটগ্রহণ শুরুর আগে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যদিও এই গুলিবর্ষণে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে ভোটরা আতঙ্কে কেন্দ্র ছেড়ে পালিয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলাকারীরা রাস্তার ওপর টায়ার পুড়িয়েছে। বিভিন্ন রাস্তা আটকানোর চেষ্টা করে যান চলাচল বন্ধ করে দিয়েছে। উত্তর কলম্বো থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে বন্দকধারীরা বাসে গুলি চালিয়েছে, সঙ্গে বাসের গায়ে বড় বড় পাথরও ছুড়েছে। ভোটদানে বিঘ্ন ঘটাতে সব রকমভাবে চেষ্টা চালিয়েছে তারা। খবর পাওয়ার পরই সেখানে পৌঁছায় পুলিশ। পরে বাস থেকে নিরাপদে সব ভোটারদের নামিয়ে আনা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পরই ফের ভোটগ্রহণ শুরু হয়।

ভোটের আগে বিভিন্ন এলাকায় সেনা মোতায়েন থাকায় সমস্যায় পড়েন ভোটদাতারা। নিরাপত্তার খাতিরে সকলে আটকে দেয়া হয়। নির্বাচন কমিশনের কাছে এই বিষয়টি জানিয়েছে পুলিশ। নির্বাচন চলাকালে কোনও রাস্তা আটকানোর নিয়ম নেই, সেনাবাহিনীকে জানিয়ে দেয়া হয়েছে। সেই মোতাবেক সকলে বুথমুখী হন। এবং শুধুমাত্র নিরাপত্তা দায়িত্বে থাকে সেনাবাহিনী।

শ্রীলঙ্কার ভোটে সংখ্যালঘু তামিল ও মুসলিমদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, মানছেন বিশেষজ্ঞরা। তাই সকলে যাতে নিরাপদে ভোট দিতে পারেন, সেই ব্যবস্থাই করা হচ্ছে লঙ্কাজুড়ে। সূত্র: নিউজ এইট্টিন

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে