,

শাবনাজ-বিন্দুর ফোকফেস্টে দেখা মিললো

news-image

বিনোদন ডেস্ক : হাজার হাজার দর্শক-শ্রোতা যখন গানের সাগরে ডুবে আছেন ঠিক তখন ফোকফেস্টের মঞ্চে সামনে দর্শক সাড়িতে দেখা মিললো নব্বই দশকের বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী শাবনাজের। তার পাশেই দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধ হয়ে মাটির গানের স্বাদ নিচ্ছিলেন এক সময়ের বড় ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আফসানা আরা বিন্দু। তাদের দেখে ভক্তরা ঘিরে ধরেন। হাসিমুখেই সবার সঙ্গে ছবি তুলে শুভেচ্ছা বিনিময় করেন এ তারকাদ্বয়।

শুক্রবার (১৫ নভেম্বর) রাতে শাবনাজ বলেন, ‘লোকসংগীত আমার অনেক পছন্দের। ফোকফেস্টে এলে ভিন্নরকম এক তৃপ্তি পাই।’ তবে বিন্দু কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে জানান তিনি এখন বাংলাদেশেই আছেন।

২০০৬ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার প্রথম রানার আপ হয়ে অভিনয়ে ক্যারিয়ার গড়েন আফসান আরা বিন্দু। ২০১৪ সালে আসিফ সালাহউদ্দিন মালিকের সঙ্গে ঘর বাঁধেন বিন্দু। সে থেকেই তিনি অভিনয় থেকে দূরে রয়েছেন। ‘দারুচিনি দ্বীপ’, ‘জাগো’, ‘পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ’ ও সর্বশেষ ‘এই তো প্রেম’ সিনেমা তাকে অভিনয় করতে দেখা যায়।

নব্বই দশকে ‘চাঁদনী’ সিনেমার মধ্য দিয়ে সিনেমায় অভিষিক্ত হন শাবনাজ। এরপর ‘জিদ’, ‘চোখে চোখে’, ‘অনুতপ্ত’, ‘সোনিয়া’, ‘আমি তোমার প্রেমে পাগল’, ‘আগুন জ্বলে’, ‘জনম’, ‘প্রেমের সমাধি’সহ অনেক ব্যবসাসফল সিনেমা উপর দেন তিনি। ১৯৯৪ সালে নাঈমের সঙ্গে ঘর বেঁধে অভিনয় থেকে বিদায় নেন তিনি। তবে প্রায়ই সিনেমা সংশ্লিষ্ট নানা অনুষ্ঠানে তাকে দেখা যায়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ২০১৯’ এর পর্দা উঠে। শনিবার (১৬ নভেম্বর) এই উৎসবের পঞ্চম আসরের পর্দা নামবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর