,

সেনাপ্রধানের সঙ্গে ইমরানের বৈঠক

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়ার সঙ্গে বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

শুক্রবার দেশটির বাজধানী ইসলামাবাদে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতিসহ ভারত অধিকৃত জম্মু-কাশ্মীর, পশ্চিম সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়েছে।

দেশটির প্রভাবশালী গণমাধ্যম একপ্রেস ট্রিবিউন জানায়, সীমান্ত রক্ষায় পাকিস্তান সেনাবাহিনীর প্রচেষ্টার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি অভ্যন্তরীণ সুরক্ষা নিশ্চিত ও চলমান আর্থ-সামাজিক উন্নয়নের বিষয়টিও আলোচনা হয়েছে।

দেশটিতে সরকারবিরোধী চলামান আন্দোলনের মধ্যে এ বৈঠককে বিশ্লেষকরা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।

মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে ইসলামাবাদসহ কয়েকটি স্থানে বিরোধীরা বেশ কিছুদিন ধরে জড়ো হয়েছেন।তারা এ আন্দোলনের নাম দিয়েছেন আজাদী মার্চ।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট থেকে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় ভারত সরকার। এর পর থেকে প্রতিবেশী দেশ দুটিতে উত্তেজনা বাড়তে থাকে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা