সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগ করলেন কুয়েতের প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের মুবারাক আল-সাবাহ নিজ মন্ত্রিসভার পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার ক্ষমতাসীন আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর কাছে এ পদত্যাগ পত্র জমা দেন প্রধানমন্ত্রী। সরকারের মুখপাত্র তারেক আল-মাজরেমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

এক বিবৃতিতে আল-মাজরেম জানান, প্রধানমন্ত্রী শেখ জাবের মুবারাক আল-সাবাহ মন্ত্রিসভা পরিবর্তনের অভিপ্রায়ে এ পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এর আগে গত মঙ্গলবার সরকারের অভ্যন্তরীণ মন্ত্রী শেখ খালিদ আল-জারাহ আল সাবাহ বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন দেশটির সংসদ সদস্যরা। তারপরপরই সরকারের পক্ষ থেকে এ পদত্যাগপত্র এল। এর আগে চলতি মাসেই এ সরকারের অর্থমন্ত্রী নায়েফ আল-হাজরাফ ও গণপূর্তমন্ত্রী জেনান বুশেহরি পদত্যাগ করেন।

কুয়েতে প্রায়ই নির্বাচিত আইনপ্রণেতারা প্রশ্নবিদ্ধ হলে কিংবা সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এলে মন্ত্রিসভার পদত্যাগের ঘটনা ঘটে।

ক্ষমতাসীন আমির এখনও ওই পদত্যাগপত্র অনুমোদন দেননি। অনুমোদনের পর তিনি নতুন করে মন্ত্রিসভা গঠনের অনুরোধ জানাবেন।

পারস্য উপসাগরীয় কুয়েত একমাত্র দেশ যেখানে নির্বাচিত সংসদ এবং সরকার ক্ষমতাসীন পরিবার দ্বারা নিয়ন্ত্রিত হয়।

এক দশক ধরে আইনপ্রণেতা ও সরকারের মধ্যে রাজনৈতিক বিরোধে সংসদ ও মন্ত্রিসভা বহুবার ভেঙে দেয়া হয়েছে।সূত্র: সিবিএ ও গালফ নিউজ

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে