,

সৌদির কারাগারে বিখ্যাত আলেমের মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের কারাগারে বিখ্যাত এক আলেমের মৃত্যুর খবর পাওয়া গেছে। শায়খ ফাহাদ আল কাজি নামে ওই আলেম মঙ্গলবার কারাগারে মৃত্যুবরণ করেন বলে ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা প্রিজনার্স অব কনসাসের বরাতে নিউ আরব জানিয়েছে।

প্রিজনার্স অব কনসাসের টুইটারে জানানো হয়, শায়খ ফাহাদ আল কাজি ১৯৯০ এ শুরু হওয়া ‘সৌদি সাহওয়া মুভমেন্ট’-এর সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া সামাজিক বিষয়ে সৌদি সরকারে কঠোর বিরোধিতাও করতেন তিনি।

সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে উপদেশ দিয়ে একটি চিঠি লেখার দায়ে গত ৩ বছর আগে তাকে গ্রেফতার করা হয়।

এরপর থেকেই কারাগারে আটক ছিলেন ফাহাদ আল কাজি। মঙ্গলবার রাতে কারাগারেই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ বিখ্যাত আলেম। তার মৃত্যুর খবর, জানাজা ও দাফনের দৃশ্য টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে।

শায়খ ফাহাদ আল কাজির মৃত্যুর জন্য কারা কর্তৃপক্ষের চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে। সৌদি কারা কর্তৃপক্ষের অবহেলা ও বিনা চিকিৎসার কারণেই তার মৃত্যু হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেছেন অনেকে।

প্রিজনার্স অব কনসাস সাধারণত সৌদি আরবের মানবাধিকার লঙ্ঘন নিয়ে কাজ করে। সংস্থাটি বলছে, সৌদি কর্তৃপক্ষ দেশটির ভিন্নমতাবলম্বী সমালোচক ও আলেমদের অপহরণ বা আটক করে থাকে।

ধর্মীয়ভাবে রক্ষণশীল দেশটির বিরুদ্ধে সমালোচনা থেকে বিরত রাখতে এসব সমালোচকদের বেশ কয়েকবার হুমকি দেয়া হয়েছিল বলেও বিভিন্ন প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে।

এছাড়া সৌদি আরবে ভিন্নমতাবলম্বীদের ওপর ব্যাপক ধরপাকড় অব্যাহত রয়েছে। গত দুই বছর শত শত মানবাধিকারকর্মী ও অ্যাকটিভিস্টকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা