সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধারাভাষ্য দেওয়ার প্রস্তাবে মাশরাফি সাড়া দেননি

news-image

স্পোর্টস ডেস্ক : ১০ বছর আগে খেলেছেন নিজের ক্যারিয়ারের সর্বশেষ টেস্ট। শুধু টেস্ট নয়, বিদায় জানিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকেও। এখন শুধু খেলেন ওয়ানডে ফরম্যাটে। এই ফরম্যাটেও আগামী মে-জুনের আগে বাংলাদেশের খেলা নেই। তাই বলা যায় মাশরাফি বিন মর্তুজার হাতে বেশ ফাঁকা সময়। আর এই ফাঁকা সময়ই কাজে লাগাতে চেয়েছিল স্টার স্পোর্টস।

আগামী ২২ নভেম্বর থেকে কলকাতার ইডেন গার্ডেনসে শুরু হতে যাচ্ছে ভারত-বাংলাদেশের ঐতিহাসিক গোলাপি বলের টেস্ট। আর এই টেস্ট ম্যাচে স্টার স্পোর্টস’র হয়ে বাংলায় ধারাভাষ্য দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল টাইগার দলের ওয়ানডে অধিনায়ককে। কিন্তু খেলা দেখতে কলকাতায় গেলেও ধারাভাষ্য দেওয়ার প্রস্তাবে সাড়া দেননি মাশরাফি।

স্টার স্পোর্টসের প্রস্তাব প্রত্যাখ্যানের কথা জানিয়েছেন তিনি, ‘আমাকে গোলাপি বলের টেস্টে ধারাভাষ্য দিতে বলা হয়েছিল। কিন্তু আমি আগ্রহী হইনি। ওদেরকে না বলে দিয়েছি।’ তবে ইডেনের গ্যালারিতে দেখা যাবে মাশরাফিকে। এ ব্যাপারটি নিশ্চিত করে তিনি জানান, ‘এই ম্যাচটি দেখার ইচ্ছা আছে। আশা করি, খেলার সময় আমি কলকাতাতেই থাকব।’

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে