সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেস্ট সিরিজকে সামনে রেখে ইনডোরের নেটে ঘাম ঝরাচ্ছে টাইগাররা

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি শেষে বাংলাদেশের অ্যাসাইনমেন্ট এখন দুই ম্যাচের টেস্ট সিরিজ। ভারত সফরে আগামীকাল ইনডোরে প্রথম টেস্টে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা। আর এ ম্যাচকে ঘিরে গতকাল হোলকার স্টেডিয়ামের নেটে বাংলাদেশি ব্যাটসম্যানদের ঘাম ঝরিয়েছে বোলাররা।

এই সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপ অনেক আগে শুরু করলেও বাংলাদেশের জন্য এটিই প্রথম। ফলে সিরিজটিকে বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছে লাল-সবুজরা।

নেট সেশনে বাংলাদেশের ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জিকে তার শিষ্যদের পরামর্শ দিতে দেখা যায়। যেখানে তিনি দেখাচ্ছেন এগিয়ে গিয়ে কিভাবে বলের লেন্থ পাওয়া যায়। আজ বাংলাদেশের খেলোয়াড়রা হালকা বোলিং ও ফিল্ডিং অনুশীলন করেছেন।

এদিকে বাংলাদেশি ব্যাটসম্যানদের জন্য হুমকি হতে পারেন উমেষ যাদব, ইশান্ত শর্মা ও মোহাম্মদ শামির মতো ভারতীয় পেসাররা। বিগত দিনেও প্রতিপক্ষকে এই বোলাররা গতি ও বাউন্স দিয়ে ঘায়েল করেছেন। ফলে তাদের কথা মাথায় রেখে পুল শট খেলার অনুশীলন করতে দেখা যায় টাইগার ব্যাটসম্যানদের। ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচটি ম্যাচ খেলে ২৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। যেখানে ইনডোরের পরে ২২ নভেম্বর থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত-বাংলাদেশ নিজেদের ইতিহাসে প্রথমবার দিবা-রাত্রির টেস্ট খেলতে নামবে।

শেষ বাংলাদেশ ও ভারত মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। নজর এখন দুই ম্যাচের টেস্ট সিরিজে। এই টেস্টে পিচের আচরণ কেমন হবে তা নিয়ে ধারণা দিয়েছেন স্টেডিয়ামটির কিউরেটর সামান্দার সিং চৌহান।

ইনডোরের হলকার স্টেডিয়ামের পিচ নিয়ে ভারতীয় এক সংবাদমাধ্যমকে সামান্দার সিং চৌহান বলেন, ‘ভালো উইকেট, স্পোর্টিং উইকেট, সবার জন্যই সাহায্য থাকবে। ফরম্যাট বিবেচনায় পিচ পাঁচদিনের জন্যই ভালো থাকবে।’ ইনডোরের আকাশে বেশ কিছুদিন ধরে মেঘের আনাগোনা। তাই পিচ কাভারে ঢেকে রাখতে হয়েছে।

চৌহান বলেন, ‘গত কয়েকদিনে আবহাওয়া একটা বড় সমস্যা। যদিও আমরা তৈরি ছিলাম। আবহাওয়ার পূর্বাভাসে খারাপ কিছু নেই অবশ্য।’ পিচ বানানো নিয়ে ভারতীয় দল থেকে বিশেষ কোনো আবদার আসেনি বলে জানালেন চৌহান।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে