সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজা থেকে রকেট ঝড়, ইসরাইলীরা আতঙ্কে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের ইসলামিক জিহাদের শীর্ষ এক কমান্ডার নিহত হওয়ার পর ইসরাইলে হামলা চালিয়েছে ইসলামিক যোদ্ধারা।

মঙ্গলবার গাজা থেকে এখন পর্যন্ত ১৬০টি রকেট ছোড়া হয়েছে বলে ইসরাইলি গণমাধ্যমগুলো দাবি করেছে।

অন্যদিকে ফিলিস্তিনী সশস্ত্র প্রতিরোধ সংগঠনগুলোর জোট আল কুদুস বিগ্রেডের কমান্ডার হত্যার বদলা নেয়া এখনো শুরু হয়নি বলে হুশিয়ারি দিয়েছে। খবর টাইমস অব ইসরাইলের।

মঙ্গলবার ভোরে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরাইলের হামলায় ইরান সমর্থিত ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদের শীর্ষ কমান্ডার বাহা আবু আল-আত্তা নিহত হয়েছেন।

এদিন ভোরে গাজা নগরীর শেজাইয়া এলাকায় আত্তার বাড়িতে হামলা হয়। ইসরাইলি বাহিনীর ছোড়া বোমা বাড়িটির ছাদ ফুঁড়ে ভেতরে ঢুকে বিস্ফোরণ ঘটায়।

সীমান্তের অপর পাশে ইসরাইলে ধারাবাহিক হামলার জন্য দায়ী এবং তিনি আরও হামলার পরিকল্পনা করছিলেন বলে দাবি ইহুদিবাদি দেশটির।

বোমা হামলার জবাবে ইসলামি জিহাদ আজ সকাল থেকে এ পর্যন্ত ইসরাইলে ৮০টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম মাত্র ২০টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম হয়েছে।

ইসলামি জিহাদের হামলায় বেশ কয়েক জন ইহুদিবাদি আহত হয়েছে বলে ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে।

এতে বলা হয়, তেল আবিব, আসকালান ও সিদরুতসহ বেশ কয়েকটি ইহুদি উপশহরে ক্ষণে ক্ষণে সাইরেন বেজে উঠছে। আশ্রয়কেন্দ্রগুলোতে ভীড় জমেছে।

দখলদার দেশটির পুলিশ জানিয়েছে, পূর্ব সতর্কতা হিসেবে তারা গাজা প্রান্তের কিছু সড়ক বন্ধ করে দিয়েছিল।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে