সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই : রাহানে

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে বলেছেন, বাংলাদেশ খুব ভালো দল। তারা দল হিসেবে খেলে। আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না। আমরা তাদের সমীহ করছি।

মঙ্গলবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে ভারতের এ টপঅর্ডার ব্যাটসম্যান বলেন, আমরা প্রতিপক্ষ দল নিয়ে চিন্তা করছি না। নিজেদের শক্তির ওপর জোর দিচ্ছি।

সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজে দাপুটে জয় পায় ভারত। প্রথম টেস্টে ভিষাখাপত্তনমেতে ২০৩ রানে জয় পাওয়া ভারত দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে ১৩৭ রানের জয় পায়। সিরিজের শেষ টেস্টে রনচিতে ইনিংস ব্যবধানে ২০২ রানের জয়ে ৩-০তে ট্রফি নিশ্চিত করে ভারত।

টেস্ট র‌্যাংকিংয়ে একটা সময়ে শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকা ভারত সফরে গিয়ে হোয়াইটওয়াশ হয়ে ফেরে। সেই সিরিজ নিয়ে রাহানে বলেন, দক্ষিণ আফ্রিকা সিরিজ এখন অতীত, এখন আমাদের সামনে ইন্দোর টেস্ট। প্রতিটি সিরিজে নতুন চ্যালেঞ্জ থাকে। বাংলাদেশও নতুন চ্যালেঞ্জ নিয়ে আসছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ভারতের ইন্দোরে দুই ম্যাচের প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে। এরপর ২২ নভেম্বর কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে শুরু হবে দিবা-রাত্রির প্রথম টেস্ট। সেই টেস্টে ঘণ্টা বাজিয়ে খেলা শুরু করার কথা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে