,

মেয়েকে অশালীন অত্যাচার নিয়ে স্বামীর বিরুদ্ধে যা বললেন অভিনেত্রী

news-image

বিনোদন ডেস্ক : অনেক আশা নিয়ে দ্বিতীয়বারের মতো বসেছিলেন বিয়ের পিঁড়িতে। ভালোবেসে প্রেমিকের হাতেই গলায় মালা নিয়েছিলেন তিনি। দিনে দিনে সেই মালা আজ ফাঁসির দড়িতে পরিণত হয়েছে।

দ্বিতীয় স্বামী অভিনব কোহলির অত্যাচার ও নিষ্ঠুরতায় বিরক্ত ভারতের টিভি অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। বাধ্য হয়ে তিনি আজ প্রকাশ্যে মুখ খুলেছেন। জানিয়েছেন, দ্বিতীয় স্বামীর নানা অত্যাচারের কথা।

শ্বেতা জানান, তার প্রথম স্বামীর মেয়ে পলকের ওপর অত্যাচার করেছেন দ্বিতীয় স্বামী অভিনব। তিনি বাড়িতে না থাকলে পলককে নানা রকম বাজে কথা বলতেন। তার ওপর অশালীন অত্যাচারও চালিয়েছেন অভিনব। গায়ে হাত তুলেছেন কয়েকবার। শুধু মেয়ে নয়, অভিনব’র অত্যাচারের শিকার হয়েছেন শ্বেতা নিজেও।

অভিনব কোহলির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ করে পুলিশের দ্বারস্থ হন শ্বেতা। টেলি অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে অভিনবকে গ্রেফতারও করেছে পুলিশ। যদিও গ্রেফতারের কয়েকদিনের মধ্যেই জামিন পেয়ে যান অভিনব কোহলি।

শ্বেতা তিওয়ারি গণমাধ্যমে বলেন, অভিনব’র সঙ্গে তার সম্পর্ক বিষাক্ত সংক্রমণ ছিল। যেকদিন অভিনবের সঙ্গে তার সম্পর্ক ছিল, সেই সংক্রমণ তার শরীরে ছিল। এখন তিনি সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন। ফলে শরীরে এখন আর বিষাক্ত সংক্রমণ নেই। আপাতত তিনি ভালো আছেন। তার শরীর সুস্থ রয়েছে বলেও জানান টেলি অভিনেত্রী।

শ্বেতা তার জীবন আবার নতুন করে শুরু করেছেন। তার জীবন, তার সন্তান, সন্তানদের স্কুল, চিকিৎসা, বিদ্যুতের বিল, ফোনের বিল এসব নিয়ে তিনি বেশ ভালো আছেন বলে স্পষ্ট জানান শ্বেতা তিওয়ারি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর