,

বিয়ে খেয়ে অসুস্থ দীপিকা

news-image

বিনোদন ডেস্ক : বিয়ের পর ভালোই সময় যাচ্ছে বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের। স্বামী রণবীর সিংয়ের সঙ্গে যেমন দারুণ সময় যাচ্ছে, হাতে সিনেমাও আসছে একের পর এক। তবে এবার হঠাৎ ছন্দপতন; বন্ধুর বিয়ে খেয়ে অসুস্থ হয়ে গেছেন দীপিকা।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, দীপিকা পাডুকোন ব্যাঙ্গালুরুতে বড় হয়েছেন। সেখানে স্বভাবতই তার অনেক বন্ধু রয়েছে। ব্যাঙ্গালুরুর এক বন্ধুর বিয়ে খেয়ে আসার পরেই অসুস্থ হয়ে পড়েছেন এই অভিনেত্রী।

অসুস্থতা নিয়ে নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন দীপিকা। সেখানে অসুস্থ চেহারায় অভিনেত্রীর মুখের কাছে থার্মোমিটার দেখা যাচ্ছে, যদিও তিনি এটি এডিট করে বসিয়েছেন। ছবিটির ক্যাপশন হিসেবে তিনি লিখেছেন, ‘যখন আপনি আপনার প্রিয় বন্ধুর বিয়েতে অনেক মজা করবেন।’

দীপিকা পাডুকোন বর্তমানে মেঘনা গুলজারের ‘ছপাক’ ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন। অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের জীবনকাহিনি অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। অন্যদিকে স্বামী রণবীর সিংয়ের বিপরীতে অভিনয় ‘৮৩’ ছবিতেও দেখা যাবে তাকে। এ ছবিতে রণবীর কপিল দেব আর দীপিকা কপিলের স্ত্রী রোমি ভাটিয়ার ভূমিকায় অভিনয় করছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর