,

আসামে স্থানীয়দের ‘বাংলাদেশের বাঙালি’ বলে সমালোচিত অপু (ভিডিও ভাইরাল)

news-image

বিনোদন ডেস্ক : ভারতের আসাম রাজ্যের একটি অনুষ্ঠানে স্থানীয়দের ‘বাংলাদেশের বাঙালি’ বলে অভিহিত করায় সমালোচিত হয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা অপু বিশ্বাস।

ভারতের আসাম রাজ্যের একটি অনুষ্ঠানে স্থানীয়দের দ্বারা সমালোচিত হন অপু। সম্প্রতি এ রকম একটি ভিডিও ভাইরাল হয়েছে। অপুর বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।

আসামে আয়োজিত একটি অনুষ্ঠানে অপু বলেন, আমি বাংলাদেশের মেয়ে। কিন্তু এখানে যারা বসে আছেন, তারা সবাই, তাদের সবার বাংলাদেশে জন্ম আছে… ঠিক তো? আমরা যখন বিদেশে যাই তখন আমরা সবাইকে বলি ‘বাঙালি’। আজকে আমি আসামেও একটি কথা বলবো, আপনারা সবাই আমার বাংলাদেশের বাঙালি। তাই তো?

অপুর এমন কথায় সম্মতি জানাতে অনেকেই অস্বীকৃতি জানান। ‘নো’, ‘নো’ বলে উঠেন। এমন প্রতিক্রিয়া পাওয়ার পর একটু হেসে অপু বলেন, ‘আপনারা সবাই আসামের, আমি জানি। কিন্তু যে ‘নো’ (অস্বীকার করছেন) বলছেন, দেখবেন আপনার দাদু, ঠাকুমা, তার ঠাকুমা, হয়তো কেউ বাংলাদেশেরই ছিল।’

সম্প্রতি ভারতের আসামে করা জাতীয় নাগরিকপঞ্জির কারণে নাগরিকত্ব হারানোর আশঙ্কায় আছেন কয়েক লাখ মানুষ। আসামের অনেকে বিষয়টি মেনে নিতে না পেরে আত্মহত্যাও করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর