সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লড়াই অব্যাহত রাখার ঘোষণা জমিয়তের

news-image

ডেস্ক রিপোর্ট : ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ মামলার ‘বিতর্কিত’ রায়ে অসন্তুষ্টির কথা জানিয়ে ন্যায়বিচারের জন্য লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের (একাংশ) সভাপতি মাওলানা সাইয়্যেদ আরশাদ মাদানি।

এই রায়ে হতাশা না হয়ে মুসলমানদের আল্লাহর ওপর ভরসা করে নিজ নিজ মসজিদ আবাদ করার আহবান জানিয়েছেন তিনি।

শনিবার সকালে ভারতের প্রধানবিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চের দেয়া রায়ের প্রতিক্রিয়া জানিয়ে জমিয়তে ওলামায়ে হিন্দের তরফে মাওলানা মাদানি এই আহবান জানান।

একইসঙ্গে দেশের নিরাপত্তা ও শান্তির প্রয়োজনে এই রায়কে জয়-পরাজয়ের দৃষ্টিতে না দেখে মুসলমানদের আল্লাহর ওপর ভরসা করারও পরামর্শ দেন তিনি।

জমিয়ত সভাপতি বলেন, বাবরি মসজিদের পক্ষে আমাদের দাবি-দাওয়ার মজবুতির জন্য যা যা করার প্রয়োজন ছিল, জমিয়ত নিষ্ঠার সঙ্গে তা করেছে। রায় আমাদের পক্ষে আনার জন্য আমরা বিজ্ঞ আইনজীবীর দ্বারস্থ হয়েছিলাম। আদালতে শক্তিশালী দলিল প্রমাণাদি উপস্থাপন করেছি কিন্তু আমাদের ভাবনার বাইরে রায় আমাদের বিপক্ষে এসেছে।

মাওলানা মাদানি আরও বলেন, ভারতের মুসলিমরা সংখ্যালঘু, এখানে আমাদের আবেগে নয় বরং আইনীভাবে লড়াই করতে হবে। এজন্য হতাশাগ্রস্ত না হয়ে সবাইকে আল্লাহর ওপর ভরসা করার আহবান জানাই।

দেশের সংবিধানে যে ক্ষমতা দেয়া হয়েছে তা ব্যবহার করে জমিয়তে উলামায়ে হিন্দ সর্বপ্রকার আইনী লড়াই চালিয়ে যাবে বলেও জানান জমিয়ত প্রধান। মিল্লাত টাইমস উর্দূ অবলম্বনে- বেলায়েত হুসাইন

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে