,

অর্থ অপব্যবহারের অভিযোগে ট্রাম্পকে ২০ লাখ ডলার জরিমানা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দাতব্য সংস্থার অর্থ অপব্যবহারের অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০ লাখ ডলার জরিমানা করেছে আদালত।

প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত দাতব্য সংস্থা ‘ডোনাল্ড ট্রাম্প ফাউন্ডেশন’ এর তহবিল থেকে বিরাট অঙ্কের অর্থ লুকিয়ে নিজের নির্বাচনী প্রচারণায় ব্যবহার করার দায়ে বৃহস্পতিবার দুই মিলিয়ন মার্কিন ডলার জরিমানা ঘোষণা করেছে মার্কিন সুপ্রিম কোর্ট।

এদিকে ইউক্রেন কেলেঙ্কারির এক হুইসেলব্লোয়ারের আইনজীবী হোয়াইট হাউজের কাছে চিঠি পাঠিয়েছেন যাতে প্রেসিডেন্ট ট্রাম্প তার মক্কেলের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য না দেন।

অভিযোগ আছে, দাতব্য সংস্থার অর্থ সরাসরি প্রচারে ব্যবহার করার পাশাপাশি ট্রাম্পের একটি ছয় ফুট উঁচুর পোট্রেট তৈরি করতেও খরচ করা হয়। ডোনাল্ড ট্রাম্প ২০১৬ সালের নির্বাচন চলাকালীন তার প্রচারণা দল একটি অর্থ সংগ্রহের অনুষ্ঠানের আয়োজন করে। তারই নির্দেশে সেই অনুষ্ঠান থেকে প্রাপ্ত অর্থ থেকে সেই পোট্রেটের অর্থ আসে। ২০১৮ সালে ফাউন্ডেশন বন্ধ হয়ে যায়।

জরিমানা ছাড়াও সুপ্রিম কোর্ট ট্রাম্পের তিন সন্তান ইভাঙ্কা, ডোনাল্ড জুনিয়র এবং এরিককে দাতব্য সংগঠন বিষয়ে একটি বাধ্যতামূলক কর্মশালায় অংশগ্রহণ করতে নির্দেশ দিয়েছে।

সরকারপক্ষের আইনজীবী লেটিশিয়া জেমস এই রায়কে বড়ো সাফল্য হিসেবে বর্ণনা করলেও ডোনাল্ড ট্রাম্প এই রায়কে দেখছেন রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে। এ নিয়ে একটি বিবৃতিও টুইট করেছে তিনি। জেমসের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে তার চরিত্র হননের অভিযোগ তোলেন ট্রাম্প।

অর্থ তছরুপের অভিযোগকেও তিনি ছোটো প্রায়োগিক লঙ্ঘনের চেয়ে বেশি কিছু মনে করেন না বলে টুইটারে জানিয়েছেন। ট্রাম্প বলেন, ‘আমি জানি, আমিই একমাত্র ব্যক্তি, ইতিহাসে একমাত্র ব্যক্তি যিনি ১৯ মিলিয়ন ডলার অর্থ দাতব্য সংস্থায় দান করেন। আর নিউ ইয়র্কে রাজনীতিকরাও আমাকে আক্রমণ করেন।’- খবর ডয়চেভেলে ও রয়টার্সের

ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা