,

অযোধ্যা মামলার রায় নিয়ে দলের কাউকে মুখ না খোলার নির্দেশ মমতার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অযোধ্যা মামলার রায় নিয়ে মিডিয়ার সামনে দলের কোনো নেতা মুখ খুলতে পারবেন না। তৃণমূল ভবনে বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠকে দলের বিধায়ক ও সাংসদদের এ ব্যাপারে গত বৃহস্পতিবার সতর্ক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রায় নিয়ে যদি কিছু বলার থাকে, তাহলে তিনি তা বলবেন।

আগামী ১৭ নভেম্বর অবসর নেবেন ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তার আগে ছয়টি গুরুত্বপূর্ণ মামলার রায় শোনাবেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় ঐ দিন দলীয় বৈঠকের পর সংবাদ সম্মেলনে বলেন, ‘রায় কী হবে না হবে, জানি না। কিন্তু রায় বেরোলে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য দলের সবাইকে সতর্ক থাকতে বলেছি। শান্তি বজায় রাখতে বলেছি। আর সংবাদমাধ্যমকে এ বিষয়ে যা বলার, তা শুধু আমি বলব। আর কেউ বলবেন না। দলের সবাইকে তা জানিয়ে দিয়েছি।’

এদিকে বাড়তি নিরাপত্তার জন্য অযোধ্যায় মোতায়েন করা হয়েছে ১২ হাজার পুলিশ। ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ গতকাল উত্তর প্রদেশের মুখ্য সচিব ও পুলিশপ্রধানকে ডেকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখমন্ত্রী যোগী আদিত্যনাথও।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা