সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিজ জয়ের স্বপ্ন মাহমুদউল্লাহর চোখে

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে এই সিরিজের আগে আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে একটিতেও জয় নেই। এবার ভারত সফরে যাওয়ার আগে বাংলাদেশ দলের ওপর বয়ে গেছে বিশাল এক ঝড়। যে ঝড়ে লণ্ডভণ্ড হওয়ার জোগাড় পুরো বাংলাদেশ দল। সাকিব-তামিমকে ছাড়াই শেষ পর্যন্ত খেলতে গিয়ে বাংলাদেশ দল কিন্তু বাজিমাতই করেছে দিল্লিতে।

স্বাগতিক ভারতকেই বাংলাদেশ হারিয়ে দিয়েছে ৭ উইকেটের ব্যবধানে। দিল্লি জয়ের পর এখন বাংলাদেশের সামনে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ। সেই সুযোগটা নেয়ার জন্য মুখিয়ে রয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। রাজকোটে জিততে পারলেই সিরিজ জিতে যাবে বাংলাদেশ।

রাজকোটে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে অনুশীলনের পর মিডিয়ার সামনে এসে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।’

বাংলাদেশ দলের সামনে সিরিজ জয়ের দারুণ সুযোগ। এ কারণে রিয়াদরা এখন সিরিজ জয়েরই গন্ধ পাচ্ছেন। ভারতে খেলতে এসে সিরিজ জেতার এমন সুযোগ আর পাবে না বাংলাদেশ। টাইগার অধিনায়ক বলছেন, ‘সিরিজের প্রথম ম্যাচ জেতার ফলে আমরা এগিয়ে থেকেই কালকের ম্যাচ খেলতে নামছি। আমাদের সামনে সিরিজ জেতার দারুণ সুযোগ রয়েছে। ছেলেরাও তেতে রয়েছে।’

এই ম্যাচের জন্য যা যা পরিকল্পনা নেয়া হয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য কী প্রয়োজন তা জানালেন রিয়াদ। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে উইকেটের চরিত্র বুঝে খেলা দরকার। ঠিকমতো ফিল্ডিং সাজাতে হবে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়া দরকার।’

রাজকোটের উইকেট কেমন? জানতে চাইলে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘ট্র্যাক রেকর্ড থেকে দেখেছি, রাজকোটের উইকেটে ব্যাট করা সুবিধাজনক। আশা করি ১৭০-এর বেশি রান হবে।’

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে