,

থাইল্যান্ডে বিদ্রোহীদের হামলায় নিহত ১৫

news-image

থাইল্যান্ডে বিদ্রোহীদের হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। দক্ষিণাঞ্চলের সেনা মুখপাত্র প্রামোট প্রোম জানিয়েছেন, সন্দেহভাজন মুসলিম বিদ্রোহীরা ওই হামলা চালিয়েছে। হামলায় আরও চারজন আহত হয়েছে।

গত কয়েক বছরের মধ্যে এটাই সবচেয়ে বড় হতাহতের ঘটনা। সেনা মুখপাত্র প্রামোট বলেন, বিদ্রোহীরা হামলা চালালে ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। অপরদিকে হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়েছে।হামলাকারীরা সেখানে গোলাগুলি চালিয়েছে এবং বিস্ফোরকও ব্যবহার করেছে। কর্তৃপক্ষ এই ঘটনাকে সবচেয়ে বড় বন্দুক হামলার ঘটনা বলে উল্লেখ করেছে। প্রামোট বলেন, এটা বিদ্রোহীদের কাজ বলেই মনে হচ্ছে। গত কয়েক বছরে এটাই সবচেয়ে বড় হামলার ঘটনা।

এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। গত কয়েক বছরে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে প্রায়ই এমন হামলার ঘটনা ঘটছে। বিদ্রোহীরা বলছে, তারা ওই অঞ্চলকে স্বাধীন করতে লড়াই করে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর