সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আনুশকাকে নিয়ে ভুটানে কোহলি

news-image

অনলাইন ডেস্ক : ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির জন্মদিন আজ। ৩১- এ পা দিলেন তিনি।

জন্মদিন উপলক্ষে ছুটি কাটাচ্ছেন কোহলি। বর্তমানে স্ত্রী আনুশকা শর্মাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ভুটানে। পার্টি নয়, স্ত্রীকে নিয়ে একটু আলাদা মেজাজে জন্মদিন পালন করতেই সেখানে গেছেন তিনি। ইনস্টাগ্রামে আনুশকাই শেয়ার করেছেন তাদের ভুটান সফরের ছবি। সফরের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে আনুশকা শর্মা লিখেছেন, ‘পাহাড়ি পথে ট্রেক করে একটা ছোট্ট গ্রামে পৌঁছলাম। পথে চার মাসের একটা বাছুরকে খাওয়ালাম। সেই বাড়ির গৃহকর্তা বললেন, আপনারা নিশ্চয় খুব ক্লান্ত, চা খাবেন? এরপর আমরা কে, মোটেও না বুঝতে পেরে, ঘরে নিয়ে গেলেন। চা খেতে খেতে গল্প হল। তখনও ওঁরা আমাদের পরিচয় জানেন না…!’

বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু এই সিরিজে খেলছেন না ভারতীয় দলের নিয়মিত অধিনায়ক কোহলি। তিনি দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলবেন। টি-টোয়েন্টিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে